আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৭ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250226_170426.jpg

|

বাইরে হু হু ঝড়
পাতাদের গায়ে শিহরণ তোলে,
বেপরোয়া বাতাসের দীর্ঘশ্বাস
শূন্যতার নাচন চারদিকে!

কতোটা একা!
কতোটা বিষণ্ণ রকম একা!
বিষণ্ণ একাকীত্বের এই ভারে
জীবন থমকে যাবার পালা!

কতোটা নির্মম!
জীবন কেবলই থমকে যায়,
বুঝে নিও প্রতিবার
একাকী জীবন কাটে বিষণ্ণতায়!

|
|-শুভ বিকেল 💚🌾🍃🩶🐦‍⬛|

IMG_20250226_170423.jpg

|

নীলের ভেতর ডুবি
আবার ভেসে উঠি নির্জন
যে যার মতো চলছি সবে
ভীড়ের ভেতর নিখোঁজ যখন।

পাহাড় চূড়ায় আলোর কোণে
খুপরি জানলার জাল
যেখানের নেই ঠিকানা
আনমনে সেখানে বাঁচি চিরকাল।

বালুচরে তোমার ঘর
তেপান্তরে রোজ আমি লুকিয়ে রই
অমাবস্যায় নাও সাগরের বুকে
চাঁদ জাগলে ঢেউয়ে শুই।

|
|-শুভ বিকেল 💚🌾🍃🩶🐦‍⬛|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.273644896939114 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64372.58
ETH 1796.65
USDT 1.00
SBD 0.39