আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৭ মার্চ ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

s15.jpg

|

ইচ্ছেরা খুব খামখেয়ালি
তোকে ছুঁতে চাই,
ইচ্ছেরা বড্ড বেখেয়ালি
ভুলে, তোর ঠিকানায় যায়।

ইচ্ছের খামে, তোর ঠিকানা
ইচ্ছের রঙ নীল-
তোর আর আমার ইচ্ছের;
যদিও বা নেই মিল।

ইচ্ছের বাড়ি মন পাঁজরে
প্রেমের হয় চাষ,
ইচ্ছের ঘরে প্রতিনিয়তই
বসন্ত বারোমাস।

|
|-শুভ দুপুর 🌼🌿🦋🍃🌺💚💕|

s16.jpg

|

আকাশ ছোঁয়ার ইচ্ছেটাকে
বুকের ভেতর পোষে রাখো,
স্বপ্ন আশা শ্রদ্ধা নিয়ে
সাফল্যকে সামনে ডাকো।

বড় কিছু পেতে হলে
স্বপ্নটাও তেমন হবে,
ধৈর্যটাকে পুঁজি করে
শ্রমে ঘামে লক্ষ্যে রবে।

সৃষ্টিকর্তার দয়া অসীম
পরিশ্রমীকে দিতে জানে,
নিজের উপর আস্থা রেখে
এগিয়ে যাও মনে প্রাণে।

|
|-শুভ পূর্বাহ্ন|

Sort:  

Congratulations, your post has been upvoted by @upex with a 0.41% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62970.54
ETH 1745.73
USDT 1.00
SBD 0.39