আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৮ ডিসেম্বর ২০২৩

in #poetry3 years ago
আসসালামুআলাইকুম

s7.jpg

|

রাত্রি হলেই মাথার ভেতর
কথারা কেন ভীড় করে,
দিনের আলোয় যায় হারিয়ে
অজানা কোন তেপান্তরে।

রাত্রি হলেই কথারা সব
কেন এতো সহজ হয়?
অসীম সাহস বুকের ভিতর,
মনে-তে প্রশ্রয় পায়।

রাত্রি কেন এতো মধুর
দিন না-হয়, নাইবা হলো
আলোর নেশা কাটিয়ে তবে
অন্ধকারে সঙ্গে চলো।

|
|-শুভরাত্রি 🌌💜♥️💕💞|

s8.jpg

|

তোকে ঘিরেই পাগলামি যত
তোকে ঘিরেই উচ্ছ্বাস,
তোকে ঘিরেই ফুল-ফোটা যত
বহে শীতল বাতাস।

তোকে ঘিরেই স্বপ্নেরা আসে
তোকে ঘিরেই নিরাশা,
তোকে ঘিরেই দিনের শুরু
চোখ ছোঁয়া বরষা।

জানি তোর নাম নেই কোন
তবু অন্তরে লেখা–
চোখ তোকেই খোঁজে অবিরত
থাকিস, থেকেও অদেখা।

|
|-শুভ বিকেল ☘️🌺🦋🍃💕♥️|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38