আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৬ আগস্ট ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20240812_172318.jpg

|

সকল ফুলের সাথে
আমার হবে মিল,
ভালো লাগে সব ফুল
লাল হলুদ নীল।

মনের রঙ গুলো
ফুলেরা সব নিলো,
সব ফুল গুলো তাই
আমারও রঙ পেলো।

আমার ভালোবাসা
ফুলের রঙে হাসে,
চোখে মুখে হৃদয়ে
তাই অমন নেশা জাগে।

|
|-শুভ সকাল|

IMG_20240812_172324.jpg

|

আমি সাদা মেঘ হবো
হও যদি নীল আকাশ তুমি
আমি কবিতার ছন্দ হবো
প্রেমের কবি হও তুমি যদি।

আমি হবো শিশিরবিন্দু
যদি তুমি হও সবুজ ঘাস
আমি হবো বুকের স্পন্দন
যদি তুমি হও প্রেমের নিঃশ্বাস।

যদি হও তুমি খরতাপে দগ্ধ
তৃষিত মরুভূমি—
প্রেমের বারিধারা হয়ে মিশবো তোমাতে
তোমায় শীতল করব আমি।
|
|-শুভ সকাল|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37