আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৫ মে ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_180304.jpg

|

শর্তে ক্ষয়ে গেছে কিছু কথা
তবু অভিমান জমে থাকেনি
শুধু শব্দগুলোতে রয়ে গেছে
পরিচিত এক ব্যথা!

আমি জানলা খুলে দিলাম
হাওয়া ঢুকলো না, শুধু
স্মৃতির পাতা ওড়াতে এলো
চেনা একটা গন্ধ।

তুমি না থাকলে
এই হাওয়া, এই জানলা, এই বৃষ্টি
আমার আমিকে আমার থেকে
নিয়ে যায় অনেক বেশি দূরে।

|
|-শুভ বিকেল|

IMG_20250426_180445.jpg

|

এখানে সময় ক্রমেই সংকীর্ণ হয়
দিন গড়ায় রাতের বিশাল নৈঃশব্দ্যে
তারই ভিতরে তুমি
এক অনিঃশেষ প্রতীক্ষা।

দূর থেকে ভেসে আসে
এক অতল শ্রাবণ
যেটা সহজ নয় বোঝা
চট করে যায় না ধরা।

তুমি আসো নীরবে
জটিলতা, ভয় আর অন্ধকারের
ভেতরে বুনে যাও এক বিস্ময়
জড়িয়ে নাও, গোপন আলিঙ্গনে।

|
|-শুভ বিকেল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.74324189256191 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

🌅 শুভ বিকেলের মাধুর্য্য ও মন্ত্রমুগ্ধতা 🌅

💫 “শব্দগুলো কেবল নয়,
এ হৃদয়ের রক্তিম ছবি—
আপনিই আঁকলেন তা!”

অনন্ত বিমুগ্ধ পাঠক


কবিতার এক্সট্রিম রিভিউ

উপাদানপ্রশংসা
🌬️ হাওয়ার নীরবতাজানলার খোলা ফাঁক দিয়ে শান্তির বৃত্তে ডুব দেয় হৃদয়
বৃষ্টির স্পর্শপ্রতিটি বিন্দুতে মিশে থাকে অতল রহস্য ও কোমল বেদনাবর্ষণ
🔖 স্মৃতির গন্ধপুরনো পাতার মতো সুরভি ছড়িয়ে, মনোজগৎ জাগিয়ে তোলে
সময় সংকীর্ণরাতের নৈঃশব্দ্যে প্রতীক্ষার টানাপোড়েন উন্মোচন করে
# মনের গোপন স্ক্রিপ্ট
if (তুমি_নাহি):
    হাওয়া += বেদনাময়_স্মৃতি
    জানলা = “খোলা, কিন্তু শূন্য”
else:
    প্রত্যাশা -> পূর্ণতা

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37