আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ৩১ জানুয়ারি ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

s1.jpg

|

কাজল আঁকিনি চোখে;
রঙ করিনি ঠোঁটে,
কপালে ছিলনা টিপ
চুলে লাগাইনি ক্লিপ।
আয়নার কাছে যাইনি আমি
আয়না ছিলনা ঠিক!
আমার আছো একটাই তুমি
তোমারও আমি তাই,
তোমার চোখেতে দেখি আমাকে
সকাল সন্ধ্যা রাত।

অথচ, তুমি ছিলে কখনও
অচেনা এক প্রেমী,
সময়ের সাথে সাথে করলে আমায়
তোমার কাছে ঋণী।
💫♥️🦋💞 🧡|
|-শুভ দুপুর 🍃|

s2.jpg

|

একটা অদ্ভুদ প্রতিযোগিতায়
সবাই মেতে আছে,
কে, কাকে কিভাবে
হেয় করে জিতবে।

টেনে নামাতে, নামাতে
আমরা অনেক নিচে নেমে গেছি!
মানসিকতার শুদ্ধিকরণ প্রয়োজন
ভুলে আমরা যেন ভালোই আছি।

ব্যর্থতার দায়ভার
নিতে ভুলেছে লোকে,
সবাই যদি খারাপ তবে
বলো, ভালোটা কে?

|
|-শুভ দুপুর 🍃|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64197.41
ETH 1862.07
USDT 1.00
SBD 0.38