আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৩ এপ্রিল ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG-20250421-WA0071.jpg

|

জ্যোৎস্নায় আমার শরীর পোড়ে
দু-চোখ জুড়ে ঘুম,
প্রিয় তোমার সনে বাঁধিলাম
তাপমাত্রার ঘর।

জলের জোৎস্নায় চাঁদের হাসি
করছে ছলছল,
দক্ষিণা বাতাস ছুঁয়ে যায়
আমার শরীর মন অন্তর।

প্রেমের মাটি চায় যে পানি
খরায় করে হাহাকার,
প্রিয় তুমি কেন বোঝো না
ভালোবাসার বাহানা।

|
|-শুভ রাত্রি 💙🌙|

IMG-20250421-WA0070.jpg

|

নীরবতা যেন মনের ছায়া
পাশে থাকে, কিছু বলে না
তবু সে বোঝে সবটুকু
অভিমান, ব্যথা, না বলা সবটা।

শব্দরা কি জানে
মন কখন কি চায়?
ভেতরে ভেতরে জমে থাকা কথা
রয়ে যায় কেবল শব্দহীনতায়!

শব্দরা সব অগোছালো
এখন কেবল নিঃশ্বাসের দোলাচল
আয়নার মুখে নিজের চোখ
অনেক প্রশ্ন করে মন।

|
|-শুভ রাত্রি 💙🌙|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.407177847382908 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39