আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৫ মে ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_173449.jpg

|

দেহ স্পর্শ শুধু ক্ষণিকের সুখ
নিমিষে মিলিয়ে যায়
হৃদয়ে হৃদয়ে রচিত আলোয়
স্বর্গের সুখ পায়।

খুঁজে পায় মন স্বর্গের ছোঁয়া
আত্মার বন্ধনে
ছুঁয়ে থাকে দেহ অন্তর মন
স্বর্ণ খচিত আসনে।

প্রেম ভালোবাসা বিধাতার দান
সযতনে হৃদয়ে রাখা
ডুব দিয়ে দেখো মন মাঝে
পাবে অমৃত সুধা।

|
|-শুভ সকাল ☀️🌱☕|

IMG_20250426_173446.jpg
|

ভালোর মাঝে, ভালো থাকা
যত সহজ হয়;
খারাপের মাঝে ভালো থাকা
অত সোজা নয়!

আলোর মাঝে, আলো জ্বালানো
সহজ অতি বটে;
ঘোর আঁধারে প্রদীপ জ্বালানো
নয়তো সহজ মোটে!

ভালো ভাবে চলতে পারলে
মনে শান্তি আসে অফুরান;
কষ্ট কাটিয়ে হাসতে পারাই
হোক জীবনের মূল গান।

|
|-শুভ সকাল ☀️🌱☕|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.876917174286913 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65388.44
ETH 1968.44
USDT 1.00
SBD 0.37