আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৭ মার্চ ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

s13.jpg

|

তুমি দূরে থাকলে
বুকের ভিতর
হুল্লোড় করে ঢুকে যায়
এক অজানা অসুখ,
তুমি দূরে থাকলে
দিন হয়ে যায় গাঢ় রাত
মনে হয় এই ঘর আমার নেই
এই আকাশ নয় আমার,
তুমি দূরে থাকলে
পা দুটো হয়ে থাকে অনড়
ঠোঁট দুটো বন্ধ তালার মত চুপ!
তারচে ভালো আমার মনে
দিয়ে থাকো নিশ্চুপ ডুব
এতেই আমার সুখ।
|
|-শুভসকাল ☀️🌿🌹|

s14.jpg

|

মনের রঙে রাঙাই যাকে
হাত বাড়ালেই পাই কাছে
ইচ্ছে কেবল দিচ্ছে তাড়া
হৃদয় কথায় মিলছে তারা।

মায়ার শিকল আলগা হলে
প্রবেশ নিষেধ বন্ধ দুয়ার
অস্থির বুক সংশয় খুব
প্রলয় কাঁপায় নিখোঁজ শহর।

যখন-তখন হামলা করে
উপচে পড়া স্মৃতির ভীড়
প্রণয় মেলার স্বপ্ন গাঁথে
এক নিমিষে হৃদয় তীর।|
|-শুভসকাল ☀️🌿🌹|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39