আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১১ জুন ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20240610_180445.jpg

|

ভোরের আলোয় ভুবন ভরে
সুখের খাঁচায় সুর তোলে
উদাসী হাওয়া জড়িয়ে গায়ে
চঞ্চল চিত্তে দোলে।

সঙ্গী গাছের বিহঙ্গ গুলো
সকালে করে ডাকাডাকি
সুখের উড়ান মুক্ত আকাশে
নিজ চেষ্টায় তাল মিলিয়ে চলে।

সহস্র বাঁধা আসে জীবনে
ভাঙে আর গড়ে
ক্লান্ত অবশ বেলাশেষে
নিস্তব্ধতা বিরাজ করে।

|
|-শুভসকাল 🍃🐦|

IMG_20240610_180440.jpg

|

একটি হাসিমুখ জাগায় অগাধ সুখ
দূর করে দেয় মনের যতো দুখ।

একটি হাসিমুখ দেখলে সকালবেলা
সারাটাদিন কাটে যেন ক্লান্তিহীনা।

একটি হাসিমুখ হাজার বেদনাতে
মলম লাগায় যেন নরম দুটি হাতে।

একটি হাসিমুখ আছে যে ঘরে
সেই ঘরেতে সদা শান্তি বিরাজ করে।

|
|-শুভ দুপুর :)🌹🦋💕🎶|

Sort:  

Congratulations, your post has been upvoted by @upex with a 0.41% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38