আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৮ জানুয়ারি ২০২৫

in #poetrylast year (edited)
আসসালামুআলাইকুম

IMG_20250122_104317.jpg

|

বিকেল নিথর হৃদয় পাথর
কোথাও কেউ নেই,
মনের আলোয় তোমায় দেখে-
হারাই মনের খেই..

বিকেলটা হোক হাসি, গান, আনন্দে
নানান রঙের আলোর ঝর্ণা,
তোমায় দেখার জন্য নয়ন
মন বসে করে অপেক্ষা।

সাঁঝের আভায় লাল শাড়িতে
তখন উদাস মনে বসি,
ভাবছি বসে আকুল মনে
আসবে কখন ঘরে তুমি।

|
|-শুভ বিকেল 🌹❤️🦋|

IMG_20250122_104320.jpg
|

হৃদয় গভীরে যে প্রেম থাকে;
তা দেখা যায় না
ছোঁয়া যায় না
শুধু অনুভব করা যায়!

যে অনুভবে হৃদয়ে আগুন ধরে
আর সময়ের কালক্রমে
ভালবাসার তীব্রতায় সেই আগুন
সমস্ত শরীর ছেয়ে যায়!

যার কোন মুক্তি নেই
ক্ষণিকের উপশম আছে বটে
তবে তা কেটে যাওয়ার সাথে সাথে
দ্বিগুণ দহন হয়ে ফিরে আসে!

|
|-শুভ বিকেল 🌹❤️🦋|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.844965183598406 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38