আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৫ ফেব্রুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250214_171445.jpg

|

তুমি আমার আকাশ বুকে
ভেসে থাকা রাতের চাঁদ
তুমি আমার মন গহীনে
আগলে রাখা শক্ত প্রেমের ফাঁদ।

তুমি আমার হৃদয় জুড়ে
স্বচ্ছ প্রেমের আলো
তুমি আমার অনুভব জুড়ে
অসীম আনন্দ ঢালো।

জানি কিছু গাছ একাই বাড়ে
কিছু গাছ জড়িয়ে বাঁচে সাথে
এ জীবন তুমিহীন অসহ্য
তুমিহীন সবই বিষাদ লাগে।

|
|-শুভ রাত্রি|

IMG_20250214_171437.jpg

|

আসবে কবে নতুন প্রভাত
আসবে কবে আলো
নতুন আলোয় বাঁচবে পৃথিবী
ঘুচবে; মনের কালো।

পারো যদি চোখ মেলে দেখো
চারিদিকে আলো করে আছে ভিড়
হিংসা, অরাজকতা ছেড়ে
নিজেকে করে তুলো স্থির।

অভিশপ্ত হয়ে অনুতপ্ত নয়
সময় বড্ড কঠিন প্রতিবাদী
আঁধার কেটে জ্বলবে সবই
আঁধারে শুধু রয়ে যাবে তুমি।

|
|-শুভ রাত্রি|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 14.13022163278796 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

মনে ধরবার মতই লেখনি প্রিয় ভাই আপনার এলাকারই ছেলে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38