আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২২ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250228_155942.jpg

|

মন কেমনের উদাস বেলা
তোমার ভালোবাসার নির্মোক মায়া
দিগন্ত জুড়ে ফুলের চাদর
আকাশ বুকে অগ্নিজাত বসন্ত!

ভালোবাসার আদিগন্ত আলপথ
তোমার ভালোবাসার মায়াজাল
হৃদয়ের কার্নিশ জুড়ে
কত কথা গল্পকাল!

গোধূলির মায়াবী আলো
এক অচেনা মায়া জাগায়
ভালোবাসার রঙিন আলফাজ
অজানা অনুভূতিতে হারিয়ে যায়!

|
|-শুভ রাত্রি|

IMG_20250228_155939.jpg
|

তোমার প্রতিটি শব্দ
তোমার প্রতিটি চাহনি
একটি অমোঘ সুরের মতো
বাজতে থাকে আমার অস্তিত্বে।

তুমি ছুঁয়ে যাও
আমার সমস্ত দিনক্ষণ
যা একসময় নির্জীব ছিলো
তোমার ছোঁয়াতেই জ্বলতে শুরু করলো।

তোমার সকল স্বপ্ন মাঝে আমি
এক অনন্ত প্রার্থনায়
তোমাকে ছুঁয়ে যাই
আলো আর ছায়ার মাঝখানে।

|
|-শুভ রাত্রি|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.185658616020852 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63835.32
ETH 1798.30
USDT 1.00
SBD 0.38