আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৩ ফেব্রুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250130_111133.jpg

IMG_20250130_111117.jpg

|

রাত্রি নামে, ঝুপ করে
রূপকথা‌র কত আশায়
খোঁজে একটু নতুন দিশা
অন্ধকারেও আলো বিলায়।

প্রেমের‌ নেশায় মন যখন
দিতে পারে সব ভুলিয়ে
আকাশ নিয়ে স্বপ্ন সোহাগ
নীল কুয়াশার চাদর গায়ে।

হৃদয় দোলায় রাত্রি বেলায়
আধেক ঘুমে আধেক খেলায়
ভালোবেসে শুষ্ক ঠোঁটে
চুম্বন করে খুব মমতায়।

|
|-শুভরাত্রি|

IMG_20250130_111110.jpg
|

অপেক্ষার বেলা বেড়ে বেড়ে
কখন যে বেলা বয়ে গেল
আমার মনের ক্যানভাসে
এখনো রঙ ভরা অনেক বাকি।

মনের অজাড়ে লিখা কত
অজানা স্বপ্নের কথা
হয় না প্রিয় সব তোমাকে বলা
তবে কি সবই যাবে বৃথা!

আমায় ভালো রাখতে তোমার
আপ্রাণ চেষ্টা জানি
কিসে ভালো থাকব আমি
তাতেই যেন তোমার হৃদয় খুশি।

|
|-শুভরাত্রি|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.868927887824237 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39