আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০১ ফেব্রুয়ারি ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250131_172634.jpg

|

সময়কে পিছনে ফেলে
চলছে পথ দূর অজানা
সীমার মাঝে কে তুমি
বলতে গেলে শেষ হয় না লেখা।

যেখানে বাঁশির সুরে সুরে
অবাক বিস্ময়ে সময় প্রহরে
নাচে মন, নাচে প্রাণ
গহীন থেকে খুব গহীনে।

কখনো কবিতা কখনো গান
জীবন আঁধারে মুক্তির কলতান
হৃদয় মাঝে কোন সেই মানুষ
ফুটায় নানান রঙিন ফুল!

|
|-শুভ রাত্রি|

IMG_20250131_172625.jpg

|

ভোরের আলোয় আলোকিত হোক মন
এ কাজে মন অবিসংবাদিত
স্মৃতিরও আছে সালোকসংশ্লেষ
গেয়ে উঠে চোখের সংবিধান।

আলোকিত হয়ে থাকাটা
রপ্ত করা কঠিন হলেও
আয়ত্তে রাখাটা ভীষণ জরুরি
শত দুঃখ-কষ্টের মাঝেও।

আলো হবার প্রবল ইচ্ছা
ভালো আচরণেরই একটি অংশ
ভালো আচরণেই নিমজ্জিত
সুন্দর জীবনের মহান উৎস।

|
|-শুভ রাত্রি|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.846485251272595 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38