আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২০ এপ্রিল ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20240721_183521.jpg

|

জীবনের অলীক কথামালা
লিখছো দিবস রাতে
কে চেয়েছে অলীক গল্প;
অনাহূত ভাবনায় জড়াতে।

তবু কেন হঠাৎ বিষাদে মলিন
মেখেছ জটিল বেদনাভার,
দু’চোখে অবাক পরিভাষা
জানতে চায়, তুমি কার!

আলোয় বেঁধেছি তোমাকে
রেখেছি পুস্পের প্লাবনে,
এই বন্ধন ভালবাসার মেদুরতায়
নির্ভার, বিরূপ ক্ষণেক্ষণে।

|
|-শুভ রাত|

IMG_20240721_183527.jpg
|

আলোআধারির এ মায়ায়
এই অবেলায় মনটা হারায়
চেনা অচেনা কত পথ
হঠাৎ যেন থমকে দাঁড়ায়!

সন্ধ্যায় মনের জানলায়
তুমি নেই তবু ছায়া তোমার
তোমার অনুপস্থিতিতে তৈরি ছায়া
হৃদয়ের আয়নায় বাঁধে বাসা।

ইচ্ছে আমার অনেক রকম
রঙিন সব স্বপ্ন বুনা
তারচেয়ে মূল্য বেশি
তোমার ইচ্ছে পূর্ণ করা।

|
|-শুভ রাত|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.37959841360289 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59748.21
ETH 1592.96
USDT 1.00
SBD 0.41