আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৭ ডিসেম্বর ২০২৪
|
প্রেম মানে ফাগুন হাওয়া
প্রেম মানে খোলা আকাশ
ইচ্ছে মতো হারিয়ে যাওয়া!
প্রেম মানে গল্প-গাথা
বুকের মাঝে একটি গোলাপ
প্রেম মানে যখন, তখন
কানের কাছে মিষ্টি প্রলাপ।
প্রেম মানে মিলন সেতু
জীবন ভরে আগলে রাখা
প্রেম মানে সুখের বাসর
হালকা হাওয়ায় ভাসতে থাকা।
|
|-শুভ রাত|
|
বলতে চায় কতকিছু
এই জল ভালবাসার নিরব সাক্ষী
বেদনা, আনন্দের মিশ্রণ।
এই জল ভালবাসার নিরব সুর
যা মনের গহীনে বাজে
প্রতি ফোঁটা জল যেন-
একটি হৃদয়ের প্রতিচ্ছবি।
চোখের জল এক অমোঘ সত্য
যা জীবনের আবেগের সাক্ষী
চোখের জল এক নীরব কাব্য
এক নীরব অপ্রকাশিত সাহিত্য।
|
|-শুভ রাত|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 12.362941244389223 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @shakilkhan,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community