আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১২ মে ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_174036.jpg

|

ব্যাক বাটন কাজ করে না
সামনে এগুতে হবে,
এগিয়ে দেখি নীল সমুদ্র
ঝাঁপ দেবো কি তবে?

উড়ছে হাওয়ায় নীল আঁচল
পাল তুলেছে বুকে,
চোখের ভিতর স্বপ্ন জমা
হারিয়ে যাবার সুখে।

তখন হয়তো বুকের ভিতরে
তোলপাড় কিছু শব্দে,
নিজের অজান্তে একটা কবিতা
লিখে নেই নিঃশব্দে।

|
|-শুভ বিকেল 🩵🍃🤍🎶|

IMG_20250426_174033.jpg
|

মন জানে না মনের কথা
কথা জানে না শব্দের ওজন
ওজন জানে না ভারসাম্যতা
ভারসাম্যতা জানে না মন।

চলছে জীবন দোটানায়
কখন কি হবে অজানায়
যে যার মতো বেঁচে থেকে;
শেষ হয়ে যায় নিকট কিংবা দূরে।

অভিমানে কন্ঠ রুদ্ধ হলেও
প্রকাশ করেছি কলমে
তাই হয়তো আজ কিছুটা
লিখছি নিজেকে ভালোবেসে।

|
|-শুভ বিকেল 🩵🍃🤍🎶|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 20.876914530175373 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64278.57
ETH 1825.07
USDT 1.00
SBD 0.38