আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৫ জানুয়ারি ২০২৫

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20250115_101011.jpg

|

স্বপ্নের মূল্য দিতে চেয়ে
রাত কতটুকু সময় দেয়?
তৃষ্ণাগুলো বেচাকেনা হয়;
অথচ সময় বড় উদাসীন।

যখন কূল ছুঁতে চায় সময়
তখন হাওয়ার তালে তালে
ভেসে যায় মনোদেহের নৌকায়
পার্থিব চলাচলে ...

এ কেমন আসক্তি?
এ কেমন সংযুক্তি?
স্বপ্নের জলে ডুব অতলে
ডুবে যেতে যেতে আরদ্ধ যে দেহখানি।
|
|-শুভ সকাল ☀️🌱☕🧡🎀🌸|

IMG_20250115_101020.jpg

|

শীতের দিনে এমন সকালে
আরাম খুঁজে মন,
এক পেয়ালা চা এ-সময়
খুবই প্রয়োজন।

সূর্যের উষ্ণ অঙ্গে মেখে
প্রাণ জুড়ে যায়,
ক্লান্তি হারে মিষ্টি তাপে
অধিক পেতে চায়।

গরম জামা গায়ে জড়িয়ে
ভীষণ ভালো লাগে,
শীত পারে না ছুঁতে আমায়
মুখ লুকিয়ে থাকে।

|
|-শুভ সকাল ☀️🌱☕🧡🎀🌸|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 13.84451281770345 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37