আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০১ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250228_160319.jpg

|

সারাদিন গুমোট থাকা
দিনের প্রায় শেষপ্রহর
এক চিলতে আকাশ খুলে
সরে দাঁড়াল দূরন্ত মেঘ!

চরাচর জুড়ে; নিবিড় রাত্রি
নেমে এলো নিঃশব্দে
দিচ্ছে উঁকি আনাড়ি চাঁদ
তারই বুকে মুখ তুলে।

তা দেখেই হাঁক দিচ্ছে মন
এবার একটু সরে দাঁড়াও বিষাদ
অনন্ত আঁধারের মগ্নখেলায়
কার জন্য এত জেগে থাকা!

|
|-শুভ বিকেল|

IMG_20250228_160324.jpg

|

বিছিয়ে আঁচল সবুজ তরুদল
জড়িয়ে থাকে হৃদয়ের প্রান্তর
খোলা হাওয়া মুগ্ধ চাওয়া
নিস্তরঙ্গ মনের সরোবর।

মূখর বসন্তের ছুঁয়ে যাওয়া
কিছু না বলা কথা
মনে পড়া বারণ
সেই নীরবতা নিজের কাছে আহূতি।

তোমার নীরবতা স্পর্শ করি
আমার প্রতি শব্দে
ভালোবাসি ভীষণ আমি
তোমাতে কাতর, বলতে না পারি।

|
|-শুভ বিকেল|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 15.30099440274688 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38