আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৩ মে ২০২৫
|
মন্দ সময় তো একটা নোনা ছায়া,
পিছনে ফেলে হেঁটে এসেছি
তুচ্ছ করেছি সকল গ্লানি।
আমি আর থামিনি—
থেমে ছিলো সময়
জীবনের ঘুড়ি এখন রঙিন, চঞ্চল
নীল আকাশ জুড়ে উড়ে অবিরত।
বৃত্ত যারা আঁকে
তাদের বন্দিত্বে আমি নেই,
চাকা যারা ঘোরায়—
তাদের বিপরীতে আমি রই।
|
|-শুভ সকাল ☀️🌱🌸🍃☕|
|
তোমায় বড্ড মনে পড়ে,
মনের মাঝে, তোমার রঙে
রঙিন হচ্ছি খুব যতনে।
তুমিও কি ভাবছো আমায়
উদাস হাওয়ায় বিকেলে?
করছো কি অনুভব আমায়
মেঘলা এমন পরিবেশে?
কাজে আমার মন বসে না
চায়ের চুমুকে তৃপ্তি আসে না,
তোমারও কি একই হচ্ছে
আমায় ভেবে চুপটি বসে!
|
|-শুভ সকাল ☀️🌱🌸🍃☕|
Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.476991017580037 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.