আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৮ মার্চ ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250228_160202.jpg

|

দুঃখ তোমায় স্বাগতম
তুমিই জীবনের পথপ্রদর্শক
তুমি ছাড়া হতো না শেখা
জীবনের মানে বুঝতাম না ঠিক।

আসুক কষ্ট, আসুক ঝড়
চিরস্থায়ী নয় দুঃখের ক্ষণ
ধূমরে-মুচড়ে ঝলসে দিলেও
ফুটবে শেষে আশার ক্ষণ।

সুখ আসে, সুখ যায়
সময়ের স্রোতে ভেসে যায়
সুখের পিঠেই দুঃখ আসে
সুখের বারি দুঃখেই লুকায়।

|
|-শুভ সকাল ☀️🌱🌺🩵|

IMG_20250228_160158.jpg
|

বসন্তের ছোঁয়া লাগুক
ঘরের সব কোণে কোণে,
যেমন লাগে গাছে গাছে
তেমনি লাগুক মনে-প্রাণে।

পারবেনা তো রাখতে ধরে
চেষ্টা করো যতই আপ্রাণে,
শুদ্ধ মনে চাইলেই তবে
তা সুন্দর হয়ে আসবে ফিরে।

সময় যেনো চলছে ছুটে
নাই দাড়ি, নাই কমা!
তবু মনে বিশেষ কিছু
মুহূর্তের থাকুক জমা।

|
|-শুভ সকাল ☀️🌱🌺🩵|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 18.01778695876723 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39