আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ০৮ মে ২০২৫

in #poetrylast year
আসসালামুআলাইকুম

IMG_20250426_180228.jpg

IMG_20250426_180221.jpg

|

মন যেন আজ চায় যে শুধু
নতুন কথা ভাবতে,
নতুন করে মনের মাঝে
নতুন ছন্দ বুনতে।

আঁধার গুলি সরিয়ে দিয়ে
আলোটারে রাখতে,
নতুন করে নতুন পথে
চরণ ফেলে হাঁটতে।

দিনের আলো নতুন করে
দিনের মাঝে দেখতে,
কালো যত, সব যে ভুলে
আলোর ভুবন বাঁধতে।

|
|-শুভ বিকেল 🍃🌾🍀❤️🦋|

IMG_20250426_180218.jpg

|

রাত যত গভীর হয়
আমার শব্দরা ততই চঞ্চল হয়
ডাইরিতে লেখা প্রতি শব্দ
তোমাতেই নিরবে হারায়।

ভালবাসা শব্দটা তোমার মতোই আদুরে
যা উচ্চারণ না করেও অনুভব হয়
তোমার একটু চাহনিতে
অথবা মুচকি হাসিতে।

তুমি যেন মায়ার নদী
যেখানে ডুবি আমি প্রতিদিন
তোমার অনুপস্থিতিতেও
রয়ে যাও সমস্ত জুড়ে।

|
|-শুভ বিকেল 🍃🌾🍀❤️🦋|

Sort:  

Congratulations @shakilkhan, your post was upvoted by @supportive.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 21.002144563525675 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39