আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৪ ডিসেম্বর ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

IMG_20241130_124727.jpg

|

বহে রাত-দিন প্রেমের ধারা
প্রকৃতির অন্তরে,
তাই ঋতু সাজে নানান রঙ্গে
ছয় ঋতু ওঠে ভরে।

কে কোথায় রব সবই অজানা
গভীরতা শুধু প্রাণে,
কার সাথে কার সেতু বাঁধা আছে
সবই বিধান মেনে।

সব নতুনের নব উচ্ছ্বাসে
পুরাতন পথ দেখায়,
একই তারে বাঁধা পুরানো নতুন
মিলনের গান গায়।

|
|-শুভ সকাল ☀️🍃🌴|

IMG_20241130_124709.jpg
|

সকল স্বপ্ন, সাধনা আমার
তোমাতেই বাঁধিয়াছে বাসা,
অনুভবে আছে শুধু
ভালোবাসা! ভালোবাসা!

তুমিই সুখ, তুমিই স্বর্গ
তুমিই আমার শেষ কথা,
তুমি এ মনের বিনিয়োগ
তোমাতেই সব পূর্ণতা!

হৃদয় জুড়েই স্পর্শ তোমার
ভাবনা জুড়ে রয়েছ আমার,
তুমিহীনা; যেন আমার
মিটেনা হৃদয়ের পিয়াস।

|
|-শুভ সকাল ☀️🍃🌴|

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 12.56995566282843 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38