আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৮ মার্চ ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

s15.jpg

|

সৃজন সুখের সুহৃদ সাথী
তোকে দিলাম ফুলেল সোহাগ
আকাশ পারের উদার-সুনীল
তোর দু'চোখে মেখে দিলাম।

উছল উথল স্নিগ্ধ ধারায়
চলার চিহ্ন শোভা ছড়াক
তোর রূপেতে রূপম হয়ে;
মন্দ সকল যাক ঘুচে যাক।

জগত শ্রেষ্ঠ মানব জীবন
স্বার্থ দিয়ে বাঁধিস নারে
মৃত্যুর পরেও বেঁচে থাকা
ক'জন আর এমনটা পারে?
|
|-শুভ রাত্রি ✨💕💙🖤✨|

s16.jpg

|

চাঁদ পড়েছে জলে
তাকে ধরতে গেলে,
হারিয়ে যায় ঢেউ খেলে
যেন হেসে খিলখিলিয়ে।

দেখি আকাশ পানেই
চাঁদ রয়েছে আকাশেই
ছড়িয়ে মোহিনী আলো চারিদিকেই
হাসছে যেন মিটমিটিয়ে।

এসো বিশ্বাসের হাতটি ধরো
চলো হারিয়ে যাই,
বাঁধনহারা মনের মাঝে
নতুন জীবন খুঁজে পাই।

|
|-শুভ রাত্রি ✨💕💙🖤✨|

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39