কবিতা পোস্ট।। স্বরচিত একগুচ্ছ অনু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোনো প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
মন আজ বড়ই বিষন্ন
চারপাশটা লাগছে শূন্য ।
বুকের ভিতর করছে হাহাকার
দেখছি চোখে সবই আঁধার ।
পাইনা খুঁজে শান্তি কোথাও
সব দিকে শুধু কষ্টের বাজার।
জীবন সেতো একটাই
নেই আর কোনো অপশন
ভুল পথে করিলে গমন
ফিরে আসার কোনো পথ নাই।
📝অনু কবিতা নং:-২📝
পরিস্থিতি আজ বড়ই নিষ্ঠুর
বিশ্বাসের জায়গাগুলো শুধুই ভঙ্গুর।
মানব জাতি অতি ভালো
আবার অতি খারাপ,
ভালো মন্দ দুয়ে মিলে
গঠিত হয় ঐ মানুষের স্বরুপ।
📝অনু কবিতা নং:-৩📝
বিশ্বাস বড় আজব শব্দ
অসীম যার গন্তব্য,
একবার ভাঙ্গিলে বিশ্বাস
আর জন্মাবেনা কভুও।
তাইতো বলি ওহে মানব
করিওনা কখনো ছলনা,
যে তোমাকে করেছে আপন
তাকে দিওনা বঞ্চনা।
📝অনু কবিতা নং:-৪📝
ভালোবাসা বলতে এখন
হয় শুধু ছলনা,
প্রেম পিরিতি বলতে এখন
দেয় শুধু ধোঁকা।
একজন মনে ঘর বাঁধে
বুকে অথৈ স্বপ্ন নিয়ে,
অন্যজন শুধু অভিনয় করে
নিজের স্বার্থ হাছিলের লক্ষ্যে।
অনু কবিতার মূলভাব:-
আজকের অণু কবিতাগুলি লিখেছি মনের কষ্ট মাখা আবেগ দিয়ে। সত্যি বলতে বর্তমান সময়টা এমন পরিস্থিতির মধ্য দিয়ে পার করতেছি যেটা বলে প্রকাশ করার মত নয়। খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তবে একটা সময় মোটেও আমার এরকম পরিস্থিতি ছিলো না। কিছু ভুল মানুষকে বিশ্বাস করার কারণেই আমার আজকে এমন পরিস্থিতি। তবে এখান থেকে শিক্ষা পেয়েছি যে নিজের সামর্থের বাইরে গিয়ে কাউকে সহযোগিতা করাটাও বড় ধরনের মূর্খতার কাজ। তারপরেও ঐ সকল মানুষদের প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। আমি মনে করি এটুকুই যে, যারা আমার সাথে বেইমানি করেছে তারা তাদের কাজ করেছে সব নিয়ে গেলেও আমার কপাল তো আর নিয়ে যেতে পারেনি। একদিন না একদিন তারা তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি পাবেই।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1918307415721951517?t=lt9Fq8HC8rgrVf9HuwmTbw&s=19
হতাশা পূর্ণ জীবনের কিছু অনু কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। অনেক না বলা মনের কথা আপনার কবিতার মাধ্যমে প্রকাশ পেল। প্রথম এবং শেষের কবিতাটি আমার যেন সবথেকে বেশি মন ছুয়ে গেল। ধন্যবাদ আপনি অনেক সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার ভাষা কিন্তু অসাধারণ। ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। কারণ অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ আপনাকে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ সবসময় আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে আসছি৷ আজকের এই অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ আজকে আপনি এত সুন্দর একটি অনু কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এত সুন্দর অনু কবিতা গুলোর লাইনের সামজ্ঞস্যতা আপনি খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷