"আমার বাংলা ব্লগ"// কবিতা // স্বপ্নের ঘর 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার একটি কবিতা শেয়ার করলাম। আসলে গতকাল রাতে আমি একা একা বসে ছিলাম। তখনই ভালোবাসার প্রিয় মানুষের কথা খুবই মনে হচ্ছিল। আর সেই অনুভূতি নিয়েই ভালোবাসার কবিতা লিখে রেখেছিলাম। আসলে রাতের বেলা নিরিবিলি পরিবেশের মধ্যে বসে মনের অনুভূতিগুলো প্রকাশ করতে অনেক বেশি ভালো লাগতেছিলো।তাই তো কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা আশা করছি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলুন কবিতাটি পড়া শুরু করা যাক।
মনের মাঝে আছো তুমি,
মনের হৃদয় জুড়ে।
রেখেছি তোমায় আমি,
খুব যত্ন করে।
ভালোবেসে তোমায় নিয়ে,
থাকবো মনের ঘরে।
স্বপ্নের ঘর সাজাবো আমি,
নতুন যে তাই করে।
তোমায় নিয়ে স্বপ্নের ঘর,
সাজাবো ভালোবাসা দিয়ে।
ভালোবাসায় ভরে উঠবে,
আমাদের এই ঘরটি জুড়ে।
তাইতো তোমায় নিয়ে মনের ঘরে,
থাকবো আমি চিরো সুখে,
ভালোবাসায় ভরে উঠবে,
তোমার ছঁয়া পেয়ে।
স্বপ্ন আমি দেখি শুধু তোমাই নিয়ে,
স্বপ্নগুলো পূরণ হলে,
আনন্দ পাব আমার,
এই জীবন মাঝে।
তাই তো তোমায় নিয়ে,
ভালোবাসার স্বপ্ন।
আমি দেখি গভীরভাবে,
ভালোবাসার হাতটি আমি ধরেছি তাই শক্ত করে।
https://x.com/rayhan111s/status/1888656384172179844?t=ZXSaEX2uV5p3sYLLo8e6_Q&s=19
আপনার লেখা স্বপ্নের ঘর শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির প্রত্যেকটি লাইনে ভালোবাসার দারুন একটি অনুভূতি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গতরাতে নিরিবিলি পরিবেশে একা বসে ভালোবাসার মানুষকে কল্পনা করে চমৎকার একটি কবিতা লিখেছেন। স্বপ্নের ঘর কবিতাটিতে একজন প্রেমিকের তার প্রেমিকাকে নিয়ে মনে যতো কথা রয়েছে সব প্রকাশ করছেন। আপনার লেখা এরকম কবিতা গুলি বরাবরই আমাকে ভালো লাগে। যেমন এই কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম ,ধন্যবাদ।
আপনার লেখা স্বপ্নের ঘর কবিতাটি অনেক সুন্দর হয়েছে।এই কবিতায় ভালোবাসার প্রতি এক নিষ্কলঙ্ক নিষ্ঠা এবং শুদ্ধতা ফুটে উঠেছে, যা হৃদয়কে স্পর্শ করে। প্রেমের শুদ্ধতা, আশা এবং একে অপরের প্রতি আস্থার প্রতীক হিসেবে কবিতাটি অনেককে অনুপ্রাণিত । ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ ভাইয়া একা একা বসে থেকে ভালোবাসার মানুষকে মনে করে এত সুন্দর একটা কবিতা লিখেছেন যেটা পড়েই ভালো লাগলো। কারণ কবিতার অনুভূতি তখনই আসে যখন মনের মাঝে ভিন্ন রকম কোন অনুভূতির সৃষ্টি হয়। কবিতাটা পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া।
বাহ ভাইয়া সবচেয়ে প্রিয় মানুষটাকে নিয়ে দারুণ ঘর বেঁধেছেন দেখছি। সবার জীবনে একজন পছন্দের প্রিয় মানুষ থাকে আর সবাই তাকে অসম্ভব ভালোবাসে। আপনার কবিতাটি ভীষণ ভালো লাগলো ভাইয়া। এরকম চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।স্বপ্নের ঘর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রিয় মানুষকে স্মরণ করে বা ভালবাসাকে মনে করে যদি কবিতা লেখা হয় কবিতাগুলো অসাধারণ হয়। এবং চমৎকার বাসা দিয়ে কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।