কবিতা আবৃত্তি- একটি জীবন // Poetry by @blacks

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250116_003019.jpg

আজকে আমি আপনাদের মাঝে আমাদের সবার প্রিয় ছোট @blacks দাদার একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটির নাম একটি জীবন। আসলে জীবন মানে কি, জীবন মানে কিভাবে উপভোগ করব সেই অনুভূতিগুলো দিয়ে দাদার লেখা এই কবিতাটি। কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। কারণ এই কবিতার মধ্যেই যেন জীবনের সত্যতা লুকিয়ে রয়েছে। একটি যুবক তার জীবনকে কিভাবে পার করে, কিভাবে জীবন নিয়ে সে ভাববে, এই অনুভূতি গুলো দাদা খুবই সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছে। আসলে জীবন শুধু বাঁচে থাকা নয়,জীবন মানে নতুন আলোর পথকে খুঁজে পাওয়া। এই অনুভূতিগুলো নিয়ে লেখা এই কবিতাটি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সমাজের প্রত্যেকটা মানুষের মনের অনুভূতিগুলো যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাই কবিতাটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম,এই কবিতা আবৃত্তি করবো। আশা করব আমার আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে। আমি আবৃত্তি খুব একটা পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি কবিতা আবৃত্তি করার জন্য। তো বন্ধুরা চলুন দাদার এই কবিতাটির আবৃত্তি শোনা শুরু করা যাক।


কবিতার নাম -একটি জীবন
কবিতার লেখক @blacks 👇
কবিতা আবৃত্তি @rayhan111 👇

একটু করে মৃত্যুর দিকে হাঁটছে যুবক,
প্রতিদিন, প্রতিটি নিঃশ্বাসে,
একটা বোঝা চাপা থাকে বুকের ভেতর,
কিছু করার, কিছু বদলানোর আকাঙ্ক্ষা।

ঘড়ির কাঁটা যেন শিকল হয়ে বেঁধেছে তাকে,
সময়ের হিসাব, জীবনের ঋণ।
দিনের আলো ফিকে হয় রাতে,
আর তার চোখে জমে থাকা স্বপ্নেরা ঝরে যায়।

কিন্তু হঠাৎ একদিন থেমে যায় সে,
আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় নিজের ছায়া।
কেমন যেন শূন্যতার ঘর বুনে গেছে ভেতরে,
কিছু একটা করতে হবে—এই ভাবনা জ্বলে ওঠে।

তবু কী করবে সে? কিসের খোঁজে যাবে?
একটি হাসি, একটি ভালোবাসা,
নাকি একটি দাগ যা ছাপ রেখে যাবে এই পৃথিবীতে?
মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে জীবনের মানে খুঁজতে বেরোয়।

সে গাছে লাগায় নতুন কুঁড়ি,
এক চিলতে আলো নিয়ে ফিরে আসে পথে।
মৃত্যুর ছায়া তবু থাকে সঙ্গী,
কিন্তু জীবন আজ পূর্ণতার মতো স্বপ্ন দেখায়।

জীবন হয়তো মৃত্যুতে শেষ,
তবু পথের প্রতিটি ধাপে সে ছড়িয়ে যায় আলো।
কারণ বুঝে গেছে যুবক—
জীবন মানে কেবল বেঁচে থাকা নয়,
জীবন মানে কিছু করা,
যা থেকে জন্ম নেবে অনন্ত নতুন ভোর।

blacks দাদার কবিতার পোস্টটি পড়ে এখানে ক্লিক করুন

কবিতা আবৃত্তির ভিডিও 👇


একটি জীবন আমরা হেসে খেলে পার করছি, এই জীবনের মানে আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। আসলে জীবন মানে বেঁচে থাকা নয়। জীবন মানে নতুন দিগন্তের স্বপ্নের পথে হাঁটা। জীবন মানে মানুষের মাঝে বেঁচে থাকা। আর সারাটা জীবন আমরা বেঁচে থাকব না, কিন্তু মানুষের মাঝে বেঁচে থাকার মত কাজ করতে হবে। জীবনের মানে আমাদের বুঝতে হবে। এই অনুভূতিমূলক কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই ছোট দাদার লেখা একটি জীবন এই কবিতাটি আবৃত্তি করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। আশা করছি আমার আবৃত্তি শুনতে পেয়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইলো।🙏🎥🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণকবিতা আবৃত্তি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কবিতা আবৃত্তি শুনতে ভীষণ ভালো লাগে। আগে মাঝে মধ্যে কবিতা আবৃত্তি শেয়ার করতাম। তবে এখন তেমন একটা করা হয় না। খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার শেয়ার করা কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেছি। আশা করি এমন সুন্দর আবৃত্তি আরো শুনতে পাবো আমরা।

 last year 

আসলে আমার কাছে @blacks দাদার লেখা কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে।আমি সব সময় তার লেখা প্রতিটি কবিতা পড়ার চেষ্টা করি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে @blacks দাদার লেখা একটি সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে দাদার লেখা কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। আপনি একদম সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন।

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনি খুব সুন্দর করে ছোট দাদার কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কন্ঠে চমৎকার এই কবিতা আবৃত্তি শুনতে খুব ভালো লাগলো আমার।

 last year (edited)

আপনি তো দেখছি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। blacks দাদার কবিতা গুলো সব সময় বেশ দারুন হয়। আজকের কবিতাটাও খুবই সুন্দর। কবিতার লাইনগুলোর মাধ্যমে জীবনের আসল মানেটা বোঝানো হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে পুরোটা আবৃত্তি করেছেন ভাইয়া। শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 last year 

আমাদের ছোট দাদার লেখা কবিতাটি আপনি অত্যন্ত সুন্দরভাবে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর কবিতা আবৃত্তি শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে আছি। আমি আশা করি আগামী দিনে এরকম সুন্দর সুন্দর কবিতা আবৃতি আপনার নিকট থেকে আমরা শুনতে পারবো।

 last year 

GridArt_20250128_002110568.jpg

 last year 

আজকে দেখছি আপনি @blacks দাদার একটি কবিতা আবৃত্তি করেছেন। আসলে @blacks দাদার প্রতিটি কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে কবিতাটি আবৃত্তি করেছেন শুনে বেশ ভালো লাগলো।@blacks দাদার কবিতার এবং আপনার কন্ঠের প্রশংসা না করে থাকতে পারলাম না ভাই। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42