"আমার বাংলা ব্লগ"// কবিতা // তোমার নামেই সকাল জাগে 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। এই কবিতাটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক আনন্দিত। আসলে ভালোবাসার কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে। তাই সময় পেলে আমি কবিতা লিখে থাকি মআর এই ভালোবাসার কবিতাটি আমি গতকাল রাতে নিরিবিলি বসে লিখেছিলাম। আর ভালোবাসার প্রিয় মানুষের কথা অনুভব করতেছিলাম। সেই অনুভুতি নিয়ে আমি কবিতাটি লিখে আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।


তোমার নামেই সকাল জাগে
মোঃরায়হান রেজা


তোমার নামেই সকাল জাগে,
রোদে ভেজে মন।
তোমার চোখের চাওয়াতে থাকে,
বসন্তের অনুপ্রেরণ।

হাসির মাঝে লুকিয়ে থাকা,
এক অচেনা মায়া,
যেন প্রতিটা দৃষ্টিতে লেখা,
অনন্তে ভালোবাসার মায়া।

হাত ছুঁয়ে বলিনি কিছু,
তবু ভাষা খুঁজে পাই,
তোমার নীরব হাসির মাঝে,
আমি নিজেকে হারাই।

নিঃশব্দে ডাকি তোমায়,
হাওয়ার সাথে সাথে,
প্রতিধ্বনি হয়ে তুমি ফিরে আসো,
আমার মনের মাঝে ।

চাঁদের আলো নদীর ঢেউ,
সব কিছুই শুধু তুমি,
ভালোবাসার প্রতিটা রঙে,
আঁকা আমার ভূমি।

তোমার স্পর্শে গলে যায়,
যত অভিমান জমে,
হৃদয়ের প্রতিটি কোণে,
কেবল তোমার নামই থাকে।

রাত্রির তারা বৃষ্টির ছোঁয়া,
তোমারই মতো লাগে,
একটুখানি হাসি দিলে,
জীবন শতগুণে জাগে।

তোমার সাথে পথচলার,
স্বপ্ন রাঙ্গা দিন,
তুমি আছো বলেই আমি,
স্বপ্নে বাঁধি নতুন দিন।

তুমি মানেই আকাশভরা,
স্বপ্নের ভালোবাসা ,
তোমার পাশে থাকলেই মনে হয়,
এই জীবনটা রঙ্গিন ।

তোমার চোখেই দেখি আমি,
নতুন ভোরের আলো,
তোমার ভালোবাসাতেই,
খুঁজে পাই আমি ভালোবাসা আলো।

fox-ga73d03b37_1920.png

source

আজকে আমি আপনাদের মাঝে তোমার নামেই সকাল জাগে এই কবিতাটি শেয়ার করলাম। কবিতাটি আমি লিখে অনেক আনন্দিত হয়েছিলাম, কারণ কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তাই আপনাদের মাঝে আমার লেখা কবিতাটি শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে। আশা করছি আজকের কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনার কবিতাগুলো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে। তোমার নামেই সকাল জাগে কবিতাটি প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাহ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে তেমনি এখানে এই কবিতা তৈরি করার মধ্য দিয়ে আপনি একটা কবি প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ সব সময় এর মতো আজকেও আপনার এত সুন্দর একটি কবিতা পড়ে খুব খুশি হলাম৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63172.75
ETH 1703.11
USDT 1.00
SBD 0.40