"আমার বাংলা ব্লগ"// কবিতা // মনের মানুষ 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আসলে প্রিয় মানুষকে কেন্দ্র করে এই কবিতাটি আমি লিখেছি, আর কবিতার মাধ্যমে আমি আমার মনের অনুভূতি এবং আবেগ প্রকাশ করার চেষ্টা করেছি। তাই তো গতকাল রাতে নিরবে বসে আমি এই কবিতাটি লিখেছিলাম যে কবিতাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে।


মনের মানুষ
মোঃরায়হান রেজা


হাজার ভিড়ে খুঁজি তোকে,
চেনা মুখের ভিড় পেরিয়ে,
তুই যে আমার মনের মানুষ,
চোখে স্বপ্ন জড়িয়ে।

তোর হাসিতে ভোরের আলো,
তোর চোখে নীল আকাশ,
তুই কাছে এলে যেন ধরা দেয়
সব হারানো আশা।

তোর কথাতে বৃষ্টির গান,
তোর ছোঁয়ায় চেনা সুখ,
তুই ছাড়া এ হৃদয় যেন
অধরা মাখা কোনো মুখ।

কত যে রাত পেরোল চুপিচুপি
তোর নামেই প্রহর গোনা,
তুই যে একমাত্র অনুভব,
ভালোবাসার সোনা।

চুপিসারে ভাবি তোকে,
হৃদয় জুড়ে শুধু তুই,
সব কবিতা, সব ভালোবাসা,
শুধুই তোকে আমি ছুঁই।

তুই এলে গন্ধ মেশে বাতাসে,
আলো নামে চোখে,
তুই না থাকলে পৃথিবীটা
হয়ে যায় একা বোধে।

হাতে রেখে হাত বলেছিলি,
আমি তোরই ছিলাম,
সেই প্রতিশ্রুতি আজো
মাথার মণি করে নিলাম।

তুই যদি কাঁদিস, কাঁদবে আকাশ,
তুই হাসলে ফুটবে ফুল,
তুই আমার চিরচেনা ঠিকানা,
তুই হৃদয়ের সকল মূল।

তুই না থাকলে কিচ্ছু নেই,
সবকিছু হয় ফাঁকা,
তুই থাকলেই বেঁচে থাকি,
তুই যে আমার দুনিয়া স্বপ্ন আঁকা।

তুই আসবি জানি, একদিন,
ভাঙা স্বপ্ন গুছিয়ে,
তুইই তো আমার সত্যি ভালোবাসা,
ভাগ্যের রেখা সব লিখিয়ে।

fox-ga73d03b37_1920.png

source

আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার এই কবিতাটি শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমার লেখা কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last year 

মনের মানুষকে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। কবিতার প্রতিটি লাইনে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। বেশ সুন্দর কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মনের মানুষকে নিয়ে লেখা কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। নিজের মনের কথা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে ভাই। অনেক ভালো লেগেছে।

 last year 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।

 last year 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last year 

আমাদের মনের মানুষ এমন একজন ব্যক্তি যাদের ছাড়া আমরা একটু কিছু কল্পনা করতে পারি না। হাজার মানুষের ভিড়ের মধ্যেও যেন তাকে ছাড়া অসম্পূর্ণ। ভীষণ সুন্দর লিখেছেন আপনি মনের মানুষকে নিয়ে এই কবিতাটি। এমন সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42