"আমার বাংলা ব্লগ"// কবিতা // প্রকৃতির মাঝে হারিয়ে যাবো 💖

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


couple-geaa98eac9_1280.jpg

source

প্রিয় মানুষকে নিয়ে হারিয়ে যাবো, এই অনুভূতি যেন আমাদের রয়েছে। আসলে প্রিয় মানুষকে নিয়ে দূরে কোথাও অজানা দেশে হারিয়ে যাওয়ার ইচ্ছা যেন প্রত্যেকেরই হৃদয়ের কথা। এই অনুভূতি নিয়েই আজকে আমি একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতা আপনাদের ভালো লাগবে। আসলে কবিতার মাধ্যমে প্রিয় মানুষের প্রতি মনের আবেগ এবং মনের অনুভূতিগুলো আমি প্রকাশ করার চেষ্টা করি। তাই তো এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


প্রকৃতির মাঝে হারিয়ে যাবো
মোঃরায়হান রেজা


প্রকৃতির ডাকে ভোরবেলা,
তোমায় নিয়ে হাঁটি নিঃশব্দ পায়ে।
সবুজ পাতার ফাঁকে আলো,
ঝিরিঝিরি হাওয়া চুলে খেলে যায়ে।

নদীর ধারে বসে দু’জনে,
জলের কলকল স্বর শুনি চুপচাপ।
তোমার চোখে দেখি স্বপ্নঘেরা,
নীল আকাশে রঙিন মেঘের ছাপ।

পাহাড় ডাকে, ডাকে বনানী,
চুপিচুপি হাঁটি গহীন পথে।
তোমার হাত ধরে সাহস খুঁজি,
অজানা সব দৃশ্য খোঁজি চক্ষে।

চিল উড়ে চলে ঐ নীল গগনে,
আমরা ভাসি দুটি পাখির মত।
প্রকৃতির গন্ধে মন ভরে ওঠে,
তোমার হাসি মিশে যায় বাতাসে রত।

তাল গাছের ছায়ায় বিশ্রাম নেই,
তবুও তুমি পাশে বলে শান্তি পাই।
জোনাকির আলোয় জেগে থাকা রাত,
তোমায় নিয়ে স্বপ্নের নদী বয় সেই ঠাঁই।

কচি ঘাসের বিছানায় বসে,
ভোরের শিশিরে ভিজে যাক চরণ।
হারিয়ে যাই নিঃশব্দ প্রকৃতিতে,
তোমায় নিয়ে ভালোবাসার অনুরণ।

একটি পৃথিবী গড়ে নেবো,
যেখানে কেবল তুমি আর আমি।
সবুজে মোড়া সেই ঘরখানি,
থাকবে চিরকাল প্রকৃতির স্বপ্ন-ভামী।

fox-ga73d03b37_1920.png

source


💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

প্রিয় মানুষ এবং প্রকৃতির অপূর্ব সুন্দর মিলবন্ধন করেছেন আপনার কবিতাটিতে। ভীষণ ভালো লাগলো আপনার এই কবিতাটি পড়ে। কবিতাটির প্রতিটি লাইনে যেন এক অন্যরকম অনুভূতি। এমন সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা প্রকৃতির মাঝে হারিয়ে যাবো কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রিয় মানুষ কে নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালো লাগে। তবে আপনার কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। ভালো লাগার মত একটি কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 months ago 

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া নিয়ে খুবই চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার কবিতা পড়ে খুব ভালো লাগলো৷ যখন আজকের এই অসাধারণ কবিতা দেখলাম তা দেখে অনেক বেশি ভালো লাগলো। এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকেও খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে আপনি লাইনের সামজ্ঞস্যতা একেবারে চমৎকার ভাবে বজায় রেখেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42