আজকে আমি আপনাদের মাঝে ভালোবাসার একটি কবিতা নিয়ে হাজির হলাম। আর এই কবিতাটি আমি লিখতে পেরে অনেক আনন্দিত হয়েছি, কারণ এই কবিতাটি আমি নিরিবিলি বসে লিখেছি। আমার মনের অনুভূতি আর ভালোবাসা দিয়ে এই কবিতাটি লেখা। কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগছে। এই কবিতার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে কবিতা লেখার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। যার কারণে আমি সময় পেলেই কবিতা লেখা শুরু করে দেই। তাইতো আজকে ভালোবাসার এই কবিতাটি লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি কবিতাটি আপনাদের ভালো লাগবে।
তোমার চোখে এক পৃথিবী দেখি,
যেখানে নীরবতা কথা বলে।
হাজার ভাষার ভিড় পেরিয়ে
তোমার চোখের ভাষাই হৃদয়ে গেঁথে চলে।
তুমি চাও না কিছুই, তবুও
তোমার একটা হাসি
আমার সমস্ত ক্লান্তিকে হার মানায়।
তোমার নামটাই যেন প্রার্থনার মতো,
হৃদয়ের ভেতর উচ্চারিত হয় মায়ার সাথে ।
তোমার ছোঁয়ায় বসন্ত আসে,
শুষ্ক হৃদয়েও নতুন পাতা গজায়।
তোমার কথায় ফুল ফোটে মনে,
ভালোবাসা যেন বাতাসে ভেসে যায়।
তুমি যখন দূরে থাকো,
রাতটা দীর্ঘ হয়, বাতাস ভারী লাগে।
তোমার অনুপস্থিতি মানেই
একটা অসম্পূর্ণ জীবন আমার।
তোমার সাথে পথ হাঁটার স্বপ্ন দেখি,
যেখানে নেই কোনো গন্তব্য,
শুধু দু’জনের মনের গোপন গান,
নিঃশব্দে জুড়ে যায় হৃদয়ের অন্তঃস্থল।
তুমি ছাড়া আমি যে অসম্পূর্ণ,
যেমন আকাশে চাঁদজীন একটি রাত ।
তোমার ভালোবাসায় আমি ভাসি,
তুমি আমার তাই তো হৃদয়ের রাণী ।
ভালোবাসা মানে শুধুই তোমায় চাওয়া নয়,
তোমার হাসিতে নিজেকে হারিয়ে ফেলা,
তোমার দুঃখে চোখ ভিজিয়ে ফেলা,
তোমার নীরবতাতেও পাশে থেকে গল্প বলা।
তুমি আছো বলেই আমি বাঁচি,
তোমার অস্তিত্বেই আমার পৃথিবী সাজে।
তুমি ভালোবাসো বলেই
আমার প্রতিটা দিন নতুন আলোয় সাজে।

source
কবিতা হলো মনের আবেগ অনুভূতি প্রকাশ করার গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। আর এই কবিতার মাধ্যমে আমি আমার মনের অনুভূতি গুলো প্রকাশ করার চেষ্টা করি। তাইতো আজকে আমার লেখা এই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আশা করছি আমার কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইলো।💗🙏💗।

আমার পরিচয়
আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
https://x.com/rayhan111s/status/1933944472938930521?t=YHUb2yZhMOR_nJAaiNP5Qw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন।আসলে এই ধরনের কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটিও দারুন হয়েছে ভাই।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনি ভীষণ সুন্দর একটি কবিতা লিখেছেন। আবেগ ভালোবাসায় ভরা রয়েছে আপনার কবিতাটি। ভীষণ ভালো লেগেছে পড়ে।
https://x.com/rayhan111s/status/1934611534480920821?t=LItcH-ZTTWdL0qEybFs-_A&s=19
https://x.com/rayhan111s/status/1934611939990344045?t=14yB3rWpMoq-uMwgvlHDcg&s=19
https://x.com/rayhan111s/status/1934612248959578386?t=V-_LxFu6DGryhsQlUsS9UQ&s=19