"আমার বাংলা ব্লগ"// কবিতা // মায়ার প্রকৃতি 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


bird-7391868_1280.jpg

source

মায়াময় এই প্রকৃতি নিয়ে ভাবতে আমার খুবই ভালো লাগে। তাই তো প্রকৃতি নিয়ে যখন নিরিবিলি বসে ভাবি তখন প্রকৃতির মাঝে যেন আমি ডুবে যায়। আসলে প্রকৃতি এক অপরূপ সুন্দর জমায় মুহূর্ত। প্রকৃতির প্রেমে যেন আমরা গভীরভাবে পড়ে যায়। ছোটবেলা থেকেই প্রকৃতির সাথে বেড়ে উঠেছি। তাইতো প্রকৃতির সাথে যেন আমার রক্তের সম্পর্ক রয়েছে। তাই প্রকৃতির মাঝে আসলেই মন ভালো হয়ে যায়। আর এই প্রকৃতি নিয়ে আমি কবিতা লিখেছিলাম। সেই কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম।


মায়ার প্রকৃতি
মোঃরায়হান রেজা


নদীর ধারে বসে থাকি,
সন্ধ্যা নামে ধীরে ধীরে,
চেনা গন্ধ মাঠের ভেতর,
হারায় সোনার নীড়ে।

তুমি এসেছিলে একদিন,
দোলায় মেঘের পালা,
তোমার চোখে ছিল যেন,
কুয়াশা মাখা জ্বালা।

ধানের শীষে বাজে বায়ু,
শালিক ডাকে দূরে,
আকাশ জুড়ে ছড়িয়ে থাকে,
রোদ আর মেঘের সূর।

তাল গাছটা দোলে হাওয়ায়,
বলে যেন কাহিনি,
তুমি আমি হাঁটছিলাম,
হাত দুটি ধরে বিকেল খানি।

তোমার চুলে লেগে ছিল,
কুড়ানো কাশফুলের ছায়া,
তুমি বলোনি কিছু তবু
চোখে ছিল আমার খুবি মায়া।

আম গাছের ছায়ায় বসে,
বলেছিলে গল্প খানি,
আমি শুনতামমনে মনে,
বুনতাম মায়ার কাহিনি

প্রজাপতির ডানায় দেখি,
তোমার সেই হাসি,
মাটির গন্ধে খুঁজে ফিরি,
তোমার ছোঁয়ার বাসি।

মায়া মানে জোছনা রাতে,
ভিজে যাওয়া পথ,
আকাশ ছোঁয়ার ইচ্ছেগুলো,
মনে বাজায় বাঁশি।

তুমি ছিলে প্রকৃতির ভাষা,
হৃদয়ের আরতি,
তাইতো তোমার নাম ধরে ডাকি,
আমি মায়ার প্রকৃতি।

fox-ga73d03b37_1920.png

source

মায়াময় এই প্রকৃতি নিয়ে ভাবতে ভাবতে আমি গতকাল রাতে কবিতা লিখেছিলাম। কবিতাটি লিখতে লিখতে জানো প্রকৃতির মাঝে আমি ডুবে যাচ্ছিলাম। এই অনুভূতি নিয়েই কবিতাটি লিখতে পেরে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার কবিতাটি ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন।আপনার লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করছেন।পুরো কবিতাটি পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও আপনি তো খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।মায়ার প্রকৃতি কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে প্রকৃতির মধ্যে যখন ডুবে চিন্তা ভাবনা করে কবিতা লেখা হয় ওই কবিতাগুলো অসাধারণ হয়। তবে আপনার কবিতার ভাষায় এমনিতেই চমৎকার। ধন্যবাদ চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই সুন্দর কবিতা। আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এর মধ্যে খুব সুন্দর ভাবে লাইনের সামজ্ঞস্যতা বজায় রেখেছেন৷ এখানে যখন একের পর এক লাইনগুলো পড়ছিলাম তখন একটা আলাদা ভালোলাগা কাজ করছিল৷ এতে আপনার কবি প্রতিভার বহিঃপ্রকাশ খুব ভালোভাবেই ঘটেছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62707.17
ETH 1653.06
USDT 1.00
SBD 0.41