"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20240326_111538.jpg

আজকে আমি আপনাদের মাঝে কিছু ভালোবাসার অনুভূতি নিয়ে হাজির হলাম। আর এই অনু কবিতা গুলো আমি লিখে রেখেছি গতকাল রাতে, আসলে গতকাল রাতে নিরিবিলি বসে আমি অনু কবিতা লিখতে ছিলাম। তখন আমার কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ নিরিবিলি এবং শান্ত পরিবেশের মধ্যে থেকে কবিতা লেখার মজাটাই অন্যরকম, তো বন্ধুরা আপনাদের মাঝে আমার লেখা এই কবিতা গুলো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


একগুচ্ছ অনু কবিতা

মোঃরায়হান রেজা

অনু কবিতা-১

ভোর হলে চোখ মেলে দেখি আলো,
জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ে সূর্য,
সে চুপিচুপি এসে জানায়,
দিন শুরু হয়েছে, সময় চলেছে।

তবু হৃদয়ে রয়ে গেলে তুমি,
তোমার ঘুমভাঙা চোখ, কপালের চুলের রেখা,
আর সেই মিষ্টি হাসি…
যা এই নতুন দিনের আলোকে হার মানায়।

সূর্য উঠে, পাখিরা গান গায়,
তবুও তোমার অনুপস্থিতি
এই ভোরকে অপূর্ণ রাখে।
আজও আমি হেরে যাই,
ভোরের কাছে নয়,তোমার স্মৃতির কাছে।

অনু কবিতা-২

রাস্তার ধারে একটা পুরনো বেঞ্চি,
তাতে বসে থাকা এক মুখ,অপেক্ষার ছায়ায় ঘেরা।
দিনের পর দিন, দুপুরের রোদ আর বিকেলের হাওয়া,
সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে সেই একটিমাত্র প্রহরের।

আকাশে একটা পাখি উড়ে যায়,
তার ডানার শব্দে কেঁপে ওঠে বুক।
হয়তো সেই পাখির ডানায় ভেসে আসে
তোমার ফেলে আসা একটুকরো কথা,
অথবা নিঃশব্দ কোনো চিঠি।

অনু কবিতা-৩

একটা পুরনো খামের ভেতরে,
বহুদিনের জমে থাকা চিঠির স্তূপ।
হাত বাড়িয়ে তুলে নিই একটাকে,
হাতে লাগে তোমার ছোঁয়ার গন্ধ,
যা এখনো শুকোয়নি।

কাগজে কালি মুছে গেছে অনেকটাই,
তবু ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অনুভব।
প্রতিটি অক্ষর যেন হৃদয়ে খোদাই করা,
যেখানে তুমি বলেছিলে,
ভালো থেকো, আমি আছি।

সময় গড়িয়ে যায়, জীবন বদলায়,
কিন্তু কিছু স্মৃতি,না পচে, না শুকায়।
তারা রয়ে যায়,
চিরন্তন ভালোবাসার মতো।

অনু কবিতা-৪

ধান কাটা শেষ হয়েছে কিছুদিন হলো,
সবুজ-সোনালি সে সমারোহ
এখন খালি পড়ে থাকা জমি।
তবুও সেই মাঠ ফাঁকা নয়,
এখানে ছুটে আসে শিশুরা,
হাসি আর কোলাহলে ভরে তোলে বাতাস।

তারা দৌড়ায়, হেসে লুটায় মাটিতে,
ছেলেমেয়েরা বানায় বলের দল,
আকাশে ঘুড়ি তোলে কেউ,
যেন হারিয়ে যাওয়া শস্যের বদলে
ফিরে এসেছে জীবনের গান।

fox-ga73d03b37_1920.png

source

আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আশা করছি এই চারটি অণু কবিতা আপনাদের পড়ে ভালো লাগবে, তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন অনু কবিতা নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রইল।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@rayhan111, আসসালামু আলাইকুম! Your collection of অনু কবিতা (short poems) is truly captivating! The way you weave emotions and imagery into such concise verses is remarkable. I especially loved how each poem paints a vivid picture – from the sun's rays peeking through the window to the old bench filled with longing, and the children playing in the field.

Your writing style is engaging, and the poems resonate with a deep sense of nostalgia and love. Thank you for sharing your beautiful work with us. আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ! I encourage everyone to read these অনু কবিতা and share their thoughts. Which one resonated with you the most and why? Keep writing and sharing your heart through poetry!

 last year 

খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে।

 last year 

বেশ সুন্দর সুন্দর কিছু আবেগ অনুভূতি নিয়ে আপনি কবিতাগুলো রচনা করেছেন। প্রত্যেকটি কবিতার টপিক অনেক সুন্দর ভাবে নির্বাচন করেছেন আপনি। কবিতাগুলি পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনি কিছু অনু কবিতা রচনা করেছেন। আপনার অনু কবিতাগুলি পড়ে ভীষণ ভালো লাগলো। আবেগে পরিপূর্ণ আপনার কবিতা গুলি। এমন ধরনের কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে।

 last year 

বাহ আপনি তো ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার চারটি অনু কবিতাই অসাধারণ হয়েছে। আসলে মনের ছোট ছোট অনুভূতি দিয়ে ছোট অনু কবিতা লিখলে পড়তেও কিন্তু অসাধারণ লাগে। ধন্যবাদ ভিন্ন ভিন্ন টফিক নিয়ে এত সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42