"আমার বাংলা ব্লগ"// কবিতা // ঈদের খুশি💖

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250331_142746.jpg

সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।আশা করছি আজকের দিনটা আপনারা সবাই অনেক আনন্দের সাথে উপভোগ করেছেন। দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে মহান আল্লাহ তায়ালা আমাদের এই খুশির দিন দিয়েছেন। তাই আমরা পরিবারের সকলের সাথে আজকের দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। আসলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, যার কারণে এই দিনের জন্য আমরা অনেক অপেক্ষা করি। আর এই দিনকে কেন্দ্র করে যেন পরিবারের সকল আশা ভরসা এবং আনন্দ লুকিয়ে থাকে। তাইতো ঈদের অনুভূতি নিয়ে আমি একটি কবিতা লিখেছি। আর এই কবিতাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের কবিতা পড়ে আপনাদের ভালো লাগবে।


ঈদের খুশি
মোঃরায়হান রেজা


সকাল হলো রোদ উঠেছে,
আকাশজুড়ে আলো ফুটেছে।
দিগন্তজুড়ে সোনালি আভা,
ঈদের দিনে তাই খুশির ছোঁয়া লেগেছে ।

নতুন কাপড়ে আতরের ঘ্রাণ,
হৃদয়ে বাজে আনন্দের গান।
সবার চোখে ভালোবাসার দ্যুতি,
আজকের দিনে নেই কোনো যে ক্ষতি।

মিষ্টি সেমাই লাচ্ছার স্বাদে,
দুধ-মিষ্টিতে তাই ভরে ওঠে।
পোলাও-কোরমা আর রোস্টের গন্ধে,
খুশির মাঝে জমে ওঠে বন্ধু সবার সাথে ।

মসজিদ জুড়ে তাকবির বাজে,
সেজদায় মন তাই শান্তিতে সাজে।
আল্লাহর রহম ও দয়ার ছায়া,
প্রার্থনায় কাটুক মনের সকল মায়া।

গোলাপ ফুলের আতরের ছোঁয়া,
ভালোবাসার সুবাস বয়ে যায় সবার মাঝে ।
ঈদকে পেয়ে খুশি শিশুরা,
হাসির রেশে ভরে যায় যে এই ধরা।

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,
সবাই মিলেই সুখের অনুভব।
ক্ষোভ-দুঃখ সব ভুলে গিয়ে,
প্রেমের সুর বাঁধি যে হৃদয় মাঝে ।

ছোট-বড় সবাই মিলে,
গড়ে তুলি বন্ধন নিবিড় ভাবে।
ঈদ মানে ভালোবাসা,
সবার মাঝে জাগায় যে হৃদয়ের আশা।

তাইতো মোরা আনন্দের সাথে,
খুশির ঈদ পালন করি হাসিমুখে,
ঈদের এই খুশির দিনে,
মন হারিয়ে যায় আনন্দের সাথে।

fox-ga73d03b37_1920.png

source


💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঈদের দিনের আনন্দ নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইন খুব ভালো লেগেছে। চমৎকার লিখেছেন আপনি। খুব সুন্দর ভাবে লাইনগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 61890.78
ETH 1628.33
USDT 1.00
SBD 0.40