স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
আমি চিন্তিত, আমি বিস্মিত।
আমি ঘোলাটে,আমি বর্ণহীন।
আমি অযথা,আমি বেসামাল।
আমি চঞ্চলা,আমি পথ ভোলা।
আমি রংচটা,আমি খটখটা।



অনু কবিতা-২
রাত হলো গভীর চোখে নেই ঘুম।
ক্লান্ত শরীর মাথায় ভীষণ চাপ।
তবু জীবন চলছে হরদম।
চলবে এভাবেই যাবত জীবন।



অনু কবিতা-৩

আমার ছোট্ট শহরের তুমি রাজধানী।
আমার কল্পনার রাজ্যে রানী তুমি।
তুমি আমার সকল চাওয়ার মূল।
তুমি আমার মনের বাগানে একটিমাত্র ফুল।



অনু কবিতা-৪
অঝোর ধারায় বইছে বৃষ্টি।
ঝড়ো হওয়া বয়ে যায় কানে।
কিছুদিন পরেই নামবে শীত।
তারপরেতে ফুটবে বসন্তের ফুল।
সেই ফুলের সুঘ্রাণে মন হবে ব্যাকুল।



অনু কবিতা-৫
অচিরেই ধ্বংস হবে সব।
যদি মানুষ হারায় মানবতা।
মানবতার সংকটই মহা সংকট।
আর মানবতার ছায়াতলেই মুক্তি।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন ভাই। আপনার অনু কবিতা গুলো পড়ে আমার অনেক ভালো লাগে। ছন্দেহ খুবই সুন্দর ভাবে মিলিয়ে লিখেছেন যার কারণে পড়ে ভালো লাগলো।

 2 years ago 

সব সময় অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

🙏💯🌹

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার লেখা অনু কবিতা গুলো। আমার কাছে আপনার সবগুলো অনু কবিতা ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন অনুভূতির থেকে এরকম কবিতা গুলো লিখলে ভালো লাগে। আপনি সবসময় সুন্দর সুন্দর অনু কবিতা লিখে থাকেন যেগুলো আমি পড়ার জন্য চেষ্টা করি।। আমার কাছে আপনার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার অনু কবিতা বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ভালো লাগলো জেনে আমারও ভালো লাগা কাজ করছে ধন্যবাদ।

 2 years ago 

আপনার অনু কবিতাগুলো পড়ে মনে হচ্ছে যে বিদ্রোহী কবি আমাদের মাঝে চলে এসেছেন। আসলে আজকে আপনার প্রত্যেকটা অনুভূত আমার কাছে এত বেশি ভালো লেগেছে তা আমি বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কতগুলো অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি বললে দাদা আপনিও অনেক চমৎকার কবিতা লিখেন ধন্যবাদ।

 2 years ago 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক। সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন অনেক সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে অনু কবিতা গুলো লেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ সবসময় পাশে থেকে সুন্দর মন্তব্যের জন্য।।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কবিতা গুলোতে এমন যেখানে নিজের মনের ভাব সুন্দর বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায়। তবে আমি কেন জানি কবিতা লিখতে পারি না একটা লাইন মেলে তো আরেকটি মেলে না। তবে আপনাদের লেখা কবিতা গুলো পড়ে ভীষণ আনন্দ পাই। আপনার লেখা আজকের কবিতা গুলো অসাধারণ হয়েছে ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।,

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কবিতা লিখতে আসলেই সময়ের প্রয়োজন হয়। তাছাড়া চাইলেই হুট করে কবিতা লেখা যায় না। অনেক চিন্তাভাবনার বিষয় আছে। যাই হোক আপনার আজকের অনু কবিতাগুলো কিন্তু খুব চমৎকার হয়েছে। তিন নাম্বার অণু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকুন,।

 2 years ago 

হাতে সময় কম থাকার পরেও আপনি কিন্তু চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। অনু কবিতাগুলো দারুন হয়েছে। ছোট ছোট কবিতা গুলো পড়তেও বেশ ভালো লাগে। অসাধারণ কবিতা শেয়ার করেছেন আপনি। অনেক ভালো লাগলো কবিতা পড়ে।

 2 years ago 

আপনাদের অনুপ্রেরণায় এত দূর ধন্যবাদ।

 2 years ago 

মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে কবিতা। তাই আমরা যে সমস্ত কথাগুলো মন খুলে বলতে না পারি সেগুলো কিন্তু কবিতার ভাষায় প্রকাশ করা সম্ভব। ঠিক তেমনি ভালোলাগার বেশ কিছু অনু কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভাইয়া। আপনার লেখা কবিতা গুলো আবৃত্তি করতে ভালো লেগেছে। বেশি দারুণভাবে কবিতার লাইনগুলো লিখেছেন।

 2 years ago 

সুমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকুন।

 2 years ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকেও খুব সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। অনু কবিতা ছোট ছোট ছন্দ দিয়ে লেখা হয় বলে পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু পাশে থাকার জন্য ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38