স্বরচিত কবিতাঃ সোনালী সকাল।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ সোনালী সকাল।
সোনালী সকাল উঁকি দেয় জানালায়,
আলোর ঝলকানিতে ঘুম ভেঙে যায়।
হালকা হাওয়াতে বাজে পাখিদের গান,
নতুন করে শুরু হোক নতুনের প্রাণ।
দরজায় রোদ যেন সোনালী রেখা,
চায়ের কাপে পাই আবার সতেজ ধোঁয়ার দেখা।
আলসেমি মুছে যায় প্রকৃতির ছোঁয়ায়,
নতুন প্রাণ জেগে ওঠে গাছের পাতায় পাতায়।
কালো রাতের শেষে আলোয় মোড়ানো দিন,
কষ্টের পর সুখ আসবে করে অমলিন।
জানালার ধারে বসে থাকি আমি চুপ,
এই সকালটা যেন দেয় জীবনের রূপ।
চিরচেনা রোদে আমি নতুন কিছু খুঁজি,
সোনালী সকাল মানেই আশার আলো বুঝি।
নতুন আলোয় আলোকিত হয় যে হৃদয়,
সম্ভাবনার চাদর যেন হয় যে উদয়।
মুছে যায় সব রাতের ক্লান্তি, এক নিমেষে,
কষ্টগুলো ভুলে যাই সোনালী রোদের আবেশে।
সকালের আলোয় ভরে যায় প্রাণ,
সকল কষ্ট ভুলে থাকার এক সহজ সমাধান।
কবিতার মর্ম কথা |
|---|
আসলে রাতের অন্ধকারের পর সকালের আলো মানেই নতুন সম্ভাবনা ও সুখের বার্তা।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
💕💝
আপনার কবিতাগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। আপনি অনেক সুন্দর আবেগ অনুভূতি মাখা কবিতা রচনা করেন। সোনালী সকালের সুন্দর অনুভূতি আপনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
🙏✴️🙏
1 | https://x.com/Nevlu123/status/1921950190191223222
2 | https://x.com/Nevlu123/status/1921950394860630351
3 | https://x.com/Nevlu123/status/1921950792417755219
ক্লান্তি মোছা নতুন সকালের অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন আপনি। সোনালী রোদের সোনালী সকাল অনেক বেশি আবেগি। আপনি অনেক সুন্দর করে অনেক সুন্দর একটি টপিক নিয়ে কবিতা রচনা করেছেন ধন্যবাদ।
বাহ্! লাইনগুলো একেবারে মন ছুঁয়ে গিয়েছে। আপনার কিছু কিছু কবিতা পড়লে মনে হয় যে আপনি একজন প্রফেশনাল কবি। জাস্ট অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।