স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
ভালো লাগে চলতে একেলা পথে,
নীরবতা সংঘ দেয় মনের সুখের সাথে।
গাছের ছায়া আর পাখিদের গান,
সব কিছুতেই পাই যেন নতুন প্রাণ।
অনু কবিতা-২
এগিয়ে যাও দৃঢ়ভাবে, রেখে মনে বল,
হঠাৎ যদি থেমে যাও , হবে স্বপ্ন দখল।
তাই লড়াই চালাও, করো না কোন আপস।
নিজের উপর রাখো ভরসা সব সময়,
তাহলেই আসবে জীবনে সফলতার জয়।
অনু কবিতা-৩
স্বার্থের জন্য কাছে আসে,
কাজ ফুরালে দূরে যায়।
মিষ্টি কথা মুখে বলে,
পেছনে শুধু ছুরি চালায়।
আপন ভেবে ভুলে যাই,
পরে বুঝি, ছিল অভিনয়।
স্বার্থপরের এই দুনিয়ায়,
বিশ্বাস করার নেই উপায়।
অনু কবিতা-৪
চেনা মুখ নেই, নেই কোনো ভিড়,
শান্তি পাই একক মনের নীড়।
একলা পথে কানে আসে এক মধুর সুর,
এই পথেই খুঁজি জীবনের গুরুর।
অনু কবিতা-৫
হঠাৎ করে নামলো বৃষ্টি,
চায়ের দোকানে জমলো ভিড়।
গল্পে মিশে গেলো দিনের ক্লান্তি।
শিশুরা জল ছিটায় আর দৌড়ায়,
এই বৃষ্টি যেন মন ভালো করায়।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোস্টের ধরণ | অনু কবিতা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আবেগে পরিপূর্ণ আপনার একগুচ্ছ অনু কবিতা। বিভিন্ন ধরনের হয়েছে আপনার কবিতাগুলি তবে দ্বিতীয় কবিতাটি অনেক বেশি মোটিভেশনাল। সবকটি কবিতা পড়েই অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আশা করি আপনার লেখা কবিতা পরবর্তীতেও পড়তে পারব।
আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই অনু কবিতা গুলো টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর অনু কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে।
আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়তে এমনিতে ভালো লাগে। কারণ অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতিগুলো প্রকাশ করা যায়। আর ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তেও বেশ ভালো লাগে। সুন্দর ভাষা এবং চমৎকার অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আসলেই এখনকার বেশিরভাগ মানুষ স্বার্থের জন্যই কাছে আসে এবং স্বার্থ হাসিল হয়ে গেলে হারিয়ে যায়। যাইহোক প্রতিটি অণু কবিতা দারুণ হয়েছে ভাই। বিশেষ করে তৃতীয় অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।