স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @nevlu123


অনু কবিতা-১

মনের অগোছরে কষ্টের দৌড়াদৌড়ি ,
হাসির আড়ালে লুকায়ে থাকে,বোঝে না যে কেউ।
ভাঙা স্বপ্নের টুকরো গুলো বুকে নিয়ে চলি,
মনে মনে প্রশ্ন করি,কেন এমন হলি।



অনু কবিতা-২
পূর্ণিমা চাঁদ আকাশ জুড়ে, ঝরে স্নিগ্ধ আলো,
তারার মেলা চারিদিকে,তাই মনে লাগে ভালো।
চাঁদের পাশে তারারা সব জলান্বিত রয়,
আকাশজুড়ে মুগ্ধতা ছড়ায়, স্বপ্ন যেনো বয়।



অনু কবিতা-৩

আলোছায়ার খেলায় হারাই বারবার,
মনের কথা বলতে গিয়ে থেমে যায় অধিকার।
অগোছালো এই কষ্টগুলো সঙ্গী হয়ে রয়,
অজানা সেই একা পথে আমি একাই হেঁটে যাই।



অনু কবিতা-৪

চাঁদের আলোয়,তারার মেলায়,
শুধু তোমায় যে মনে পড়ে।
তুমিই আছো মনের কোণে অতি গভীরে,
তুমি আমার সবকিছু, থেকো অন্তরে।



অনু কবিতা-৫
মনের অন্তরালে তুমিই আছো,এ যেন লুকিয়ে থাকা এক স্বপ্ন।
চোখের পলকে ভেসে ওঠো,হয়ে মনের রত্ন।
তুমি ছাড়া শূন্য লাগে, দিনগুলোও হয়ে যায় নির্জন,
তুমি আমার সবকিছু, তোমায় করি যতন।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

যে কবিতার লাইনগুলো ছন্দ মিল থাকে সেই কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। আপনি প্রতিনিয়ত একক কবিতা অথবা অনু কবিতা গুলো লিখে শেয়ার করেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি ছন্দ মিলিয়ে করতে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ধন্যবাদ সাপোর্ট করার জন্য।।

 last year 

এত সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর ছিল আপনার সবগুলো অনু কবিতা লেখার টপিক। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আমার কাছে আপনার দুই এবং তিন নাম্বার অনু কবিতা বেশি ভালো লেগেছে পড়তে।

 last year 

চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ্।

 last year 

Screenshot_20250323-130338_Chrome.jpg

 last year 

💥💞💥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62569.01
ETH 1690.32
USDT 1.00
SBD 0.40