📝 স্বরচিত কবিতা:- “ভালোবাসা বোঝে এই প্রাণ”

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের ন্যায় এক সপ্তাহ পর আজকে আবরাও আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি "ভালোবাসা বোঝে এই প্রাণ"। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।

1000046270.png

“ভালোবাসা বোঝে এই প্রাণ”
মোঃ ফয়সাল আহমেদ

তোমাকে ভালোবেসে
কত স্বপ্ন বুনেছি।
তুমি বুঝলে না,
আমি একাই কেঁদেছি।

প্রতিদিন তোমায় ভেবে
আকাশের তারা গুনেছি।
তুমি সুখে ছিলে,
আমি অভিমানে জ্বলেছি।

তুমি বলেছিলে পাশে থাকবে,
আমি মন খুলে বিশ্বাস করেছি।
শেষে দেখলাম ছলনা,
কেবল চোখের জল ফেলেছি।

রাতে ঘুম আসে না,
তোমার স্মৃতি তাড়া করে।
চোখ বুঁজলেই দেখি,
তুমি হাঁসো অন্য কারো কোলে।

ভেবেছিলাম ভালোবাসা সত্যি,
আসলে এ যে ভুল।
ভালোবাসা শুধু নাম,
বাকি সবই দুঃখজাল।

তোমার নামেই কাঁদি,
তোমার কথায় লাগে ব্যথা।
ভালোবেসে তোমায় পেলাম,
শুধুই অশ্রুজলের সাথা।

তুমি সুখে থেকো,
এই দোয়া করি।
আমি থাকবো একা,
কষ্ট নিয়ে পথ চলি।

শেষ কথা একটাই,
ভালোবাসা আমিই জানি।
তোমার মিথ্যে হাসির আড়ালে,
লুকিয়ে আছে আমার ভাঙা প্রাণবাণী।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালোবাসায় প্রতারণা হলে বেঁচে থাকা অনেক বেশি কষ্টকর হয়ে পরে। আপনার কবিতায় সে কষ্ট সুন্দররূপে প্রকাশ পেয়েছে। কবিতাটির মধ্যে ভালোবাসা, আবেগ, অনুভূতি অনেক সুন্দর করে প্রাণ পেয়েছে। সুন্দর করে লিখেছেন আপনি কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।

 last year 

আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ একই সাথে এখানে আপনি যেভাবে এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে একের পর এক লাইনের সামঞ্জস্যতা বজায় রেখেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42