📝 স্বরচিত কবিতা:- “আমার জীবন গেল হেলায় হেলায়”

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতার নাম "আমার জীবন গেল হেলায় হেলায়" । জীবনের সরলতা, আনন্দ, এবং কিছুটা অস্থিরতার মিশেলে এই কবিতাটি লেখা। কখনো আমরা জীবনকে খুব সিরিয়াসভাবে নিতেও পারি, আবার কখনো একেবারে অবহেলায় চলে যায় সময়। এই কবিতায় আমি সেই সব মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আমরা সব কিছু হালকাভাবে নিয়ে চলি, তবুও আনন্দে মেতে থাকি। জীবন যে সোজা পথে চলবে এমনটা ভাবতে গেলে অনেক সময় হতাশা আসে, কিন্তু যখন সব কিছু হেলায় হেলায় চলে, তখনই অনেক কিছু সহজ হয়ে যায়। আশা করছি, আজকের এই কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে সবাই মিলে এবার পড়ে আসি...

1000046270.png

“আমার জীবন গেল হেলায় হেলায়”
মোঃ ফয়সাল আহমেদ

আমার জীবন গেল হেলায় হেলায়,
সকাল-বিকেল কাটে খেয়াল-খুশিতে।
কখনো বসি নদীর ধারে,
কখনো হাটি বৃষ্টির ভেজা পথে।

বন্ধুদের সাথে গল্প করি,
চায়ের দোকানে বসে বিকেল বেলায়।
কখনো আকাশ দেখি চেয়ে,
কখনো হারিয়ে যাই মেঘের খেলায়।

বইয়ের পাতায় স্বপ্ন বুনি,
অলস দুপুরে ঘুমিয়ে পড়ি।
জীবন নিয়ে তেমন ভাবি না,
ভাবলেই কি কেউ কিছু পায় নাকি!

মাঝে মাঝে ইচ্ছে করে,
দূরে কোথাও হারিয়ে যাই।
নদীর পাড়ে বসে থাকি,
কিংবা পাহাড়ে যাই হারিয়ে।

এই তো জীবন, সহজ সোজা,
যার যা খুশি তাই নিয়ে বাঁচা।
কেউ টাকা, কেউ নাম খোঁজে,
আর,
আমি শুধু শান্তি খুঁজি হেলায়-হেলায়।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই কবিতার সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই কবিতাটা লেখার টপিক ছিল অসম্ভব দারুন।

 last year 

আপনি যে কবিতাটি লিখেছেন সেটা পড়ে অনেক ভালো লাগলো। প্রচন্ড ডিপ্রেশন এবং হতাশা পূর্ণ জীবন এই কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তবে এটা সত্য যে এরকম হতাশা পূর্ণ মানসিকতা হলে একটু পাহাড় থেকে ঘুরে আসলে বা কোথাও পছন্দের জায়গা ঘুরতে গেলে হতাশা জীবন থেকে অনেকটাই দূরে চলে যেতে পারে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

একেবারে সহজ সত্য কথা। সত্যি জীবন টা বড়ই সহজ। কেউ টাকা পয়সা খোজে আর কেউ খোঁজে শান্তি। আর এভাবেই জীবন টা কেটে যায়। দারুণ ছিল আপনার লেখা কবিতা টা। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

আপনার কবিতা গুলো আমি সবসময় পড়ার চেষ্টা করি৷ সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করে আসছেন সেগুলো পড়তে খুব ভালোই লাগে৷ যেভাবে আপনি এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুবই খুশি হলাম৷ একই সাথে এখানে এই কবিতা লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দরভাবেই মিলিয়ে রেখেছেন৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65497.51
ETH 1783.48
USDT 1.00
SBD 0.42