একগুচ্ছ অনু কবিতা ✍️
প্রতি সপ্তাহের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। কবিতা লেখার মধ্যে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে, যেখানে কম শব্দের মাঝে গভীর অনুভূতি এবং মনের ছোট ছোট ভাবগুলো ফুটে ওঠে। একেকটি কবিতার মধ্যে নিজস্ব একটি গল্প থাকে, যা শুধুমাত্র হৃদয়ে অনুভব করা যায়। এসব ভাবনা শেয়ার করার মাধ্যমে আমার মনের অনুভূতিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আশা করছি, আজকের শেয়ার করা অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।চলুন তাহলে শুরু করি...
মোঃ ফয়সাল আহমেদ
সবুজ ঘাসে শিশির পড়ে,
ভোরের আলো রোদ্দুর ঝরে।
পাখির ডাকে ঘুম ভাঙ্গে,
দিনটা যেন সোনায় গড়ে।
চোখে চোখে স্বপ্ন জাগে,
হৃদয় ভরা কথা থাকে।
চুপচাপ হেঁটে চলি পাশে,
হৃদয়ে ভালোবাসা জেগে উঠে।
কাঠের ঘোড়া, কাগজ নৌকা,
আমার শৈশব স্বপ্নময় চকচকা।
গাছের ডালে দোল খাই,
খুশির হাসি মুখে ঝরে।
আকাশ ভরা মেঘের খেলা,
বৃষ্টি নামে টুপটাপ বেলা।
ছাতা হাতে হাঁটি রে ভাই,
জল কাদায় পিছলাই পা!
মায়ের চোখে জগত ভরা,
ভালোবাসা নিঃস্বার্থ ধরা।
কষ্ট লুকায় হাসির ছলে,
আশ্রয় মেলে তারই কোলে।
রাতের তারা স্বপ্ন বলে,
নতুন পথের গল্প তোলে।
চেষ্টা থাকলে হবেই পার,
আলো জ্বলবেই অন্ধকারে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
বা বাহ্ আপনিতো বেশ দারুন অনু কবিতা লিখতে পারেন। বেশ কয়েকটি অণু কবিতা লিখে শেয়ার করেছেন আজ। অনু কবিতা গুলির মধ্যে মা, বর্ষা ,ভালোবাসা, স্বপ্নসহ বেশ কয়েকটি বিষয়কে ফুটিয়ে তুলেছেন। দুর্দান্ত হয়েছে আপনার অনু কবিতাগুলো।
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1914203543822901523?t=BF9b2-9W1ByAfW3r4aM23Q&s=19
https://x.com/mohamad786FA/status/1914231898970415451?t=7X46s8wzqUdtcH9Yp_DYlg&s=19
https://x.com/mohamad786FA/status/1914233083437695403?t=XzZAXbCYKS4Gu65iY_Wf3w&s=19
https://x.com/mohamad786FA/status/1914297867973628338?t=jE1IPEgOKXR6YZXpzvgxPg&s=19
https://x.com/mohamad786FA/status/1914357646896906648?t=D1L46WFnS0QfQDMPU2Vd9w&s=19
https://x.com/mohamad786FA/status/1914359031600161271?t=jGS-0s5WMv2BkjtJE7_clg&s=19
SS
খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর অনেক কবিতা গুলো পড়ে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে আপনি অনু কবিতাগুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷