একগুচ্ছ অনু কবিতা 📝

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। অনু কবিতা লিখতে আমি ভীষণ ভালোবাসি। কেননা একটু নীরবে এক কোণে বসে থাকলেই ছোট ছোট লাইন আর সহজ শব্দের ছন্দে জীবনের গল্পগুলো বলা যায়। সময়ও কম লাগে, আবার মনের ভেতরের না বলা কথাগুলো সহজে প্রকাশ করা যায়। তাইতো এই লেখার ধরনটা এখন আমার সবচেয়ে পছন্দের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আমি চেষ্টা করি সপ্তাহে একদিন আপনাদের জন্য নানা বিষয়ের উপর ভিত্তি করে কিছু অনু কবিতা লিখে শেয়ার করতে। এই ধারাবাহিকতায় আজও নিয়ে এলাম বিভিন্ন বিষয় নিয়ে ছোট ছোট কবিতা। আশা করছি আজকে শেয়ার করা একগুচ্ছ অনু কবিতা গুলো আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে সবাই মিলে ছন্দে ছন্দে ছোট ছোট কবিতা গুলো পড়ে আসি...

1000046268.png

“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ


কবিতা-ভালোবাসা

ভাঙা হৃদয় জমে আছে, পুরনো এক চিঠিতে,
তোমার নাম লেখা আজও, নিঃশ্বাসের ভিতরে।
অচেনা শহরের ভিড়ে, খুঁজে ফিরি বারবার,
তুমি কি আছো কোথাও, কারো অপেক্ষায় আবার?

কবিতা-বৃষ্টি

বৃষ্টিভেজা সন্ধ্যাবেলা, ছাতা ছাড়া হাঁটা,
জলকাদার পথঘাট, পুরনো প্রেমের সাথে দেখা।
চোখের কোণে ভিজে যায়, না বলা কিছু কথা,
বৃষ্টি শেষে রেখে যায়, একরাশ ভালোবাসা।

কবিতা-শৈশব

কাঁঠাল গাছের ডালে, ঝুলে থাকা দুপুর,
ভাঙা খেলনা হাতে, স্বপ্ন ছিল ভরপুর।
দিন যায়, সময় থামে না, বড় হয়ে যাই,
শৈশবের সেই দিনগুলো, মনের জানালায়।

কবিতা-নদী

জলের ঢেউ বলে যায়, শত শত কথা,
পাড়ের বটগাছ জানে, ইতিহাস কতটা।
নদী শুধু বয়ে চলে, স্মৃতির ভেলায়,
আমার শৈশব পড়ে আছে, সেই পাড়ের মেলায়।

কবিতা-মানুষের মুখোশ

হাসির মুখোশ পরে, কত যে নাটক হয়,
ভেতরের কান্না লুকায়, কে আর তা কয়?
চেনা মুখ অচেনা আজ, ছায়ার মতো বাঁচে,
মানুষের মুখোশ খুলে, সত্যি কি আর আসে?

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। কারণ এগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা হয়। আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।

 last year 

আপনার রচিত প্রত্যেকটি কবিতাই এত সুন্দর মন কারা হয়েছে যে পড়তে ভীষণ ভালো লাগছিল। সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে আপনি কবিতাগুলির রচনা করেছেন। প্রত্যেকটি কবিতাই আবেগে পরিপূর্ণ ধন্যবাদ এত সুন্দর একগুচ্ছ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ ভাইয়া আপনার লেখা অনু কবিতাগুলো তো অসাধারণ হয়েছে। এবং ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার এক একটা কবিতা কিন্তু অসাধারণ হয়েছে। আর নিজের মনের ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। ভালো লাগার মত চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.076
BTC 63575.31
ETH 1665.10
USDT 1.00
SBD 0.42