📝 স্বরচিত কবিতা:- “হাসির আড়ালে কান্না”

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি “হাসির আড়ালে কান্না”। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।

1000046270.png

"হাসির আড়ালে কান্না"
মোহাম্মদ ফয়সাল আহমেদ

হাসির আড়ালে জমে থাকে,
অগোচরে এক শূন্যতা,
মুখে ফোটে যতই হেসি,
ভেতর জুড়ে বিষণ্নতা।

চোখে থাকে রঙিন স্বপ্ন,
বুকে লুকায় ব্যথার ঢেউ,
বলি আমি ভালো আছি,
শোনে সবাই, বোঝে না কেউ।

দিনের আলো হাসি আনে,
রাত্রি জুড়ে বেদনা,
শব্দহীন সে কান্নাগুলো
বুকে বয়ে অজানা।

হেসে চলি ভাঙা পথে,
ভিতরটা আজ জর্জর,
কেউ দেখে না ব্যথার ছবি,
হৃদয় জুড়ে কত ঝড়।

চোখের জলে জমে গল্প,
অভিনয়ের আবরণে,
হাসির মাঝে কাঁদে মন,
নীরব রাতের কান্না বনে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন আজকে আপনি। আপনার লেখা হাসির আড়ালে কান্না কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে হাসির আড়ালে কান্না লুকিয়ে থাকে। আর কষ্ট গুলো অনেক সময় কাউকে দেখানো যায় না। আপনি খুব সুন্দর ভাষা এবং চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 last year 

অনেক সুন্দর একটা কবিতা আমাদের মাঝে আপনি আজকে লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে পড়তে অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন এই কবিতা। ধন্যবাদ এত সুন্দর করে এই কবিতাটা লিখে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য মানুষের মুখৃ হাসি থাকলেও পেছনে থাকে একরাশ বিষন্নতা। কিন্তু এটা কেউ বুঝতে পারে না। আবার ঐ মানুষ গুলো কাউকে বলেও না। চমৎকার লাগল আপনার কবিতা টা ভাই। সুন্দর লিখেছেন আপনি।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা আজকের এই কবিতা৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগলো৷ একইসাথে এখানে কবিতার মধ্য দিয়ে খুবই সুন্দর কিছু লাইন আপনি ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা তৈরি করে আমাদের শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59245.05
ETH 1597.65
USDT 1.00
SBD 0.38