📝 স্বরচিত কবিতা:- “শূন্যতার গল্প”
প্রতি সপ্তাহের ন্যায় আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি "শূন্যতার গল্প"। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।
"শূন্যতার গল্প"
মোঃ ফয়সাল আহমেদ
চোখের পাতায় জমে থাকা কিছু গল্প আছে,
যা কেউ শুনতে চায় না, বুঝতেও পারে না।
হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার কান্না,
কারো কাছে তা শুধু মিথ্যে অভিনয় মনে হয়।
রাতে জোনাকির আলোয় কিছু স্মৃতি জাগে,
যা দিনের আলোয় ধরা দেয় না সহজে।
কিছু নাম, কিছু মুখ ভেসে উঠে মনে,
আবার হারিয়ে যায় অচেনা ভিড়ের কোণে।
ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়,
কখনো কখনো দূরে থেকেও মনে রাখা হয়।
কিছু পথিক আসে, কিছু গল্প দিয়ে যায়,
আবার কোনো দিন না বলেই হারিয়ে যায়।
জীবন মানে শুধু সুখের গল্প নয় বন্ধু,
বেদনারও আলাদা এক রঙ আছে জানো তো?
এই জীবন, এই রাত, এই ভাঙা সকাল,
সব মিলিয়ে নিজের মতো করে বাঁচার এক পথচলা।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1925958775418114388?t=tHva3522Oq6IYK0ZNSwkqQ&s=19
https://x.com/mohamad786FA/status/1925958970499346863?t=HxZi9NM4RDA7WOOnO7P6AA&s=19
Ss
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মধ্যে বাস্তব জীবনের পরিস্থিতির ছোঁয়া রয়েছে। সত্যিই আমাদের হতাশাগ্রস্থ জীবনে রাতে অনেক সময় স্মৃতিরা জেগে ওঠে। আপনার কবিতার মধ্যে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। আপনার কবিতাটি আমার ভীষণভাবে মন ছুয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ।
বাহ আজকে আপনি খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে কিন্তু বেশ ভালো লাগলো। আসলে কবিতার মধ্যে নিজের আবেগ অনুভূতি সবকিছু প্রকাশ করা যায়। সুন্দর অনুভূতি দিয়ে শূন্যতার গল্প কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
স্বরচিত কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আমি আপনার কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। আজকেও যেভাবে আপনি সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে বেশ ভালই লাগলো৷ একই সাথে এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়তে পারলাম৷ যা পড়ে যেন বারবার পড়তে ইচ্ছে করছে৷ এর মধ্যে সবকিছু আপনি খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷ একের পর এক লাইনের সামজ্ঞস্যতা একেবারে সুন্দর হয়েছে৷