📝 স্বরচিত কবিতা:- "বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়"

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের ন্যায় এক সপ্তাহ পর আজকে আবরাও আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি "বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়"। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।

1000092504.jpg

সোর্স

"বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়"
মোঃ ফয়সাল আহমেদ

বৃষ্টি ভেজা এক সন্ধ্যায়,
তোমার পথ চেয়ে আমি দাঁড়িয়ে,
তুমি আসবে বলে তাই।

টুপটাপ বৃষ্টির সুরে,
মন ভিজে যায় গভীর নীরবতায়,
হাওয়ায় ভেসে আসে তোমার গন্ধ।

রাস্তার আলো কাঁপে জলে,
চোখ খোঁজে তোমার ছায়া,
প্রতিটি পদধ্বনিতে জাগে আশা।

হাতের ছাতা ভিজে গেছে অর্ধেক,
কিন্তু মন তো ভিজেছে অনেক আগে,
তোমার অনুপস্থিতির বৃষ্টিতে।

হঠাৎ এক ঝলক হাওয়া,
মনে হয় তুমি এলে বুঝি,
কিন্তু সে তো কেবলই স্বপ্ন।

বৃষ্টি থেমে গেলে রয়ে যায় শুধু,
তোমার অপেক্ষার ভেজা সন্ধ্যা,
আর আমার একলা দাঁড়িয়ে থাকা।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Sort:  
 10 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

বৃষ্টি ভেজা সন্ধ্যায় শুধু বিষন্নতা। কবিতাকে বেশ সুন্দর দেখেছেন ভাইয়া। তবে প্রিয় মানুষ সাথে থাকলে বৃষ্টিটা মনে হয় আরো বেশি রোমান্টিক এবং সুন্দর হয়। সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 10 months ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় কবিতাটি পড়ে আপনার খুব ভালো লাগলো। তবে কবিতার মধ্যে নিজের আবেগ অনুভূতির সবকিছু প্রকাশ করা যায়। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 10 months ago 

আপনার কাছ থেকে এত চমৎকার একটি কবিতা পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে সুন্দর একটি কবিতা সম্পর্কে জানতে পারলাম। তার পাশাপাশি এখানে এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ এই কবিতা পড়ে মনে হচ্ছিল একেবারে প্রফেশনাল একজন কবির কাছ থেকে কবিতা পড়ছি৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62848.12
ETH 1698.87
USDT 1.00
SBD 0.40