একগুচ্ছ অনু কবিতা ✍️
প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও আমি ফিরে এসেছি আপনাদের সামনে একগুচ্ছ নতুন অনু কবিতা নিয়ে। অনু কবিতা লেখাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু, কারণ একটু নিরিবিলি সময় পেলেই ছোট ছোট লাইন আর সহজ শব্দের মাধ্যমে জীবনের গল্পগুলো তুলে ধরা যায়। এটি একদিকে যেমন সময় সাশ্রয়ী, তেমনি মনের অজানা অনুভূতিগুলো প্রকাশের জন্য খুবই কার্যকর।
আমি চেষ্টা করি, সপ্তাহে অন্তত একদিন আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে কিছু অনু কবিতা লিখে শেয়ার করতে। আজও সেই ধারাবাহিকতায় কিছু নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করছি, আজকের কবিতাগুলো আপনাদের ভালো লাগবে এবং কিছু নতুন অনুভূতি তৈরি করবে। তো চলুন, সবাই মিলে ছন্দের মাধ্যমে এই ছোট ছোট কবিতাগুলো পড়ি এবং অনুভব করি।
মোঃ ফয়সাল আহমেদ
অবশেষে ভালোবাসা এসে যে মিশে যায় হৃদয়ে,
মিষ্টি সেই স্পর্শে বাঁচে মন, পায় স্বপ্নের পাখা।
নীরব রাতের ছায়ায় গড়ে ওঠে ভালোবাসার গান,
জীবনের পথে জ্বলুক এ অনন্ত প্রেমের আলো।
স্বপ্ন আঁকি আঁধারের মাঝে আলো হয়ে,
উড়ে যাই দূরের সোনালি স্বপ্নপথে।
হৃদয় মেলে জানি নতুন দিনের কথা,
আসবে একদিন পূর্ণ হবে সেই আশা।
জীবন এক নদী, বয়ে চলে নিরব ধারা,
খুশির সাথে মিশে থাকে দুঃখের ছোঁয়া।
প্রতিটি মোড়ে শেখায় নতুন এক পাঠ,
অবশেষে হয় পূর্ণ, অমলিন আশার আলো।
বাস্তবতার মাঠে পা রাখতে হয় সাবধানে,
সপ্নগুলো থাকে কখনো ম্লান বা ফিকে।
তবু চলে যেতে হয় সৎ পথে, দৃঢ়চিত্তে,
কারণ এই সত্যেই আছে জীবনের মূল চাবিকাঠি।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আজ আপনি অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা ছিল অনেক বেশি সুন্দর। বিভিন্ন টপিক নিয়ে এরকম অনু কবিতা লিখলে সেগুলো পড়তে অনেক বেশি সুন্দর। ধন্যবাদ কবিতা গুলো লিখে আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।
X-Promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর হয়েছে আপনার একগুচ্ছ অনু কবিতা। সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনি অনু কবিতাগুলি রচনা করেছেন। কখনো ভালবাসা কখনো প্রকৃতির ছোঁয়া আবার কখনো বাস্তবতায় ঘেরা আপনার কবিতা গুলি। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1924141433579352066?t=CjM18V-JLI9boTHFjgdHww&s=19
https://x.com/mohamad786FA/status/1924141626756329481?t=pRrQqp-cyUxmxZp1n-RZJw&s=19
https://x.com/mohamad786FA/status/1924141856587440451?t=0DqXKSkTRdxWtKyoQ37ffA&s=19
https://x.com/mohamad786FA/status/1924142051568103873?t=CLnvGNSZEikfb78Hh-vL2Q&s=19
Ss
আপনি এত সুন্দর কবিতা লিখে থাকেন যে আর কি বলবো। আমার কাছে তো আপনার কবিতা গুলো পড়তে অনেক দারুন লাগে। আজকে খুবই অসাধারণ কিছু টপিক তুলে ধরে অনুভূতিগুলো লিখেছেন। প্রতিটা অনু কবিতা পড়ে আমার তো মনটাই ভালো হয়ে গেল। আশা করি সব সময় এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো শেয়ার করবেন।
সুন্দর সুন্দর টপিক নিয়ে খুব সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে অনু কবিতার মাঝে নিজের ছোট অনুভূতিগুলো প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
জীবন নদীর মতো নীরবে বয়ে চলে। কিছুই বোঝা যায় না। কিন্তু একসময় গিয়ে দেখা যায় অনেক টা পথ পাড়ি দিয়ে ফেলেছি। অসাধারণ লাগল আপনার অনু কবিতা গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার অনু কবিতাগুলোর প্রতিটিই যেন জীবনের গভীর অনুভূতিগুলোকে ছোট ছোট কথার মাঝে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে ভালোবাসা, স্বপ্ন, বাস্তবতা আর জীবনের ধারা নিয়ে যেভাবে আপনি ছন্দের মাঝে ভাবনা পুঁতে দিয়েছেন, তা সত্যিই মন ছুঁয়ে যায়। আপনার কবিতাগুলো পড়ে মনে হলো কম শব্দে বড় অর্থ প্রকাশ করা যে কতটা শিল্প, তা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এমন অনুপ্রেরণামূলক লেখা শেয়ার করার জন্য।