📝 স্বরচিত কবিতা:- "অপেক্ষায় কাটে দিন"

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের ন্যায় এক সপ্তাহ পর আজকে আবরাও আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন কবিতা নিয়ে। কবিতা হলো মনের ভাব প্রকাশের একটি সহজ এবং উপযোগী মাধ্যম, যার মাধ্যমে ছন্দের সুরে মনের গভীর অনুভূতিগুলোকে সুন্দরভাবে প্রকাশ করা যায়। আমাদের জীবনের প্রতিটি অনুভূতি, আবেগ, ভালোবাসা বা দুঃখ, সবকিছুই কবিতায় স্থান পায়। আজকের এই কবিতাটি আমি নাম দিয়েছি "অপেক্ষায় কাটে দিন"। আশা করি, কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে, চলুন, সবাই মিলে কবিতাটি পড়ে আসি।

1000046270.png

“অপেক্ষায় কাটে দিন”
মোঃ ফয়সাল আহমেদ

অপেক্ষায় কাটে দিন, কাটে দীর্ঘ রাত,
মনে পড়ে তোমার কথা, হারায় সব প্রভাত।
চাঁদের আলোয় ভিজে যায়, এই বুকের আঙিনা,
তোমার স্মৃতির বৃষ্টিতে, ভাসে হৃদয়বীণা।

জানালার ধারে বসে থাকি, নিরবতায় ভরা,
তোমার নামের ডাকপাখি, গায় ব্যাকুল সুরে।
হাওয়া বলে তোমার কথা, পাতায় লেখে ব্যথা,
মনের কোণে জেগে থাকে, ভালোবাসার কথা।

ফিরবে তুমি জানি, এই বিশ্বাসে বাঁচি,
অপেক্ষার ছায়া পড়ে তোমার স্মৃতির আঙিনায় আছি।
দিন যায়, মাস যায়, তবু আসো না ফিরে,
ভালোবাসার অমল ধারা বুকের মাঝে বয়ে।

মনের কোণে স্বপ্ন বুনি, একদিন আসবে তুমি,
মেঘলা আকাশ ভিজিয়ে রাখে, তোমার নামের স্মৃতি।
চেনা সেই পথে জানি, আবার আসবে ফিরে,
ভাঙা হৃদয় সাজিয়ে রাখি, তোমার ভালোবাসার তীরে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Sort:  
 11 months ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 months ago 

আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63916.70
ETH 1731.69
USDT 1.00
SBD 0.42