আমার লেখা কবিতা // দুপুরে মধুর খোঁজে মৌমাছি

in আমার বাংলা ব্লগlast year

আস্সালামু আলাইকুম /আদাব 🤝

আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20250413_141320.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আর আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি কবিতা দিয়ে। আসলে আজ রুদ্র উজ্জ্বল দুপুরে গিয়েছিলাম ছাদ বাগানে কিছু ফুলের ফটোগ্রাফি করতে। ফুলের ফটোগ্রাফি করতেই হঠাৎ মৌমাছির দেখা। আর এই রোদ্রউজ্জ্বল আবহাওয়ার মাঝেই শ্রমিক মৌমাছি গুলোর মধু সংগ্রহ করা দেখেই মূলত আজকের এই কবিতাটি লিখেছি। আমি আশা করি আজকের এই কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

দুপুরে মধুর খোঁজে মৌমাছি
মোঃ মাহফুজুর রহমান


দুপুরের রোদে ঝলমল বেলা,
রৌদ্র যেন আগুনের খেলা।
তার মাঝেই ব্যস্ত এক দল,
মৌমাছিরা চলে চল।

ঘাম ঝরে ডানার কোণে,
তবুও থামে না তারা বনে।
ফুলের কাপে রোদ ঝরছে,
মধুর গন্ধ হৃদয় ভরছে।

নীরব দুপুর, গাছে ছায়া,
তার নিচে মধুর ছলনা হায়!
এক ফোঁটা রস পেতে ওরা,
শত ফুলে রাখে পা জোড়া।

ক্লান্ত নয়, নেই অভিমান,
মধুর টানে জীবন দান।
রৌদ্রতপ্ত দুপুর বেলা,
তবুও ওদের মনে খেলা।।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

মৌমাছি অত্যন্ত পরিশ্রমী। তারা প্রতিদিন ফুল থেকে পরাগ ও মধু সংগ্রহ করে এবং তা মৌচাকে সংরক্ষণ করে। শুধু তাই নয় মৌমাছি গাছের পরাগ ছড়াতে সাহায্য করে, যা উদ্ভিদের বংশবিস্তারে সহায়তা করে। এর ফলে ফল-ফসল বৃদ্ধি পায়। যা থেকে আমরা মানব সমাজ উপকৃত হই। অক্লান্ত পরিশ্রমের কথা চিন্তা করে আজকের এই কবিতাটি লিখেছি। আশা করছি আমার লেখা কবিতা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবারো যে কোন একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💗🙏💗।

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফটোগ্রাফি করতে গিয়ে কবিতার কথা চিন্তা করে ফেলেছেন। লাল রঙের কাটা মুকুট ফুল গুলো খুবই চমৎকার লাগছে দেখতে। মৌমাছি দেখে খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন খুবই ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

এত সুন্দর একটি কবিতা আপনার কাছ থেকে পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে যেভাবে আপনি আপনার কবি প্রতিভাকে ফুটিয়ে তুলেছেন৷ তেমনি এখানে আপনি ছন্দে ছন্দ সবকিছু খুব সুন্দর ভাবে মিল রেখেছিল৷ ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61861.58
ETH 1743.11
USDT 1.00
SBD 0.38