আমার লেখা কবিতা // মায়ার পৃথিবী

in আমার বাংলা ব্লগ11 months ago

আস্সালামু আলাইকুম /আদাব 🤝

আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20250517_143135.jpg

আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আবারো চলে আসলাম আপনাদের সবার মাঝে নতুন আরো একটি পোস্ট নিয়ে। আজকের এই পোস্টটি সাজিয়েছিলাম একটি কবিতা দিয়ে। আসলে মায়ার পৃথিবী কবিতাটি হৃদয়ের গভীরে এক অদৃশ্য ছোঁয়া রেখে যায়। এই পৃথিবীটা একটা জীবন্ত চরিত্র, যার আছে কান্না, হাসি, স্মৃতি আর অভিমান। কবিতাটি শুধু শব্দ নয়, এক একটি অনুভূতির জাল,যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যায়। এখানে প্রেম যেমন আছে, তেমনি আছে বিচ্ছেদ,আলো যেমন ঝলমল করে, তেমনি ছায়া চুপচাপ পাশে বসে থাকে। আমাদের মনে করিয়ে দেন, আমরা সবাই এক মায়ার জালে বন্দি।যেখান থেকে মুক্তি নেই, শুধু ভেসে চলা। আয়নার মতো ভাঙা পৃথিবীতে বারবার নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা যেন এই কবিতার মূল সুর। তাই এই কবিতাটি লিখে আপনাদের মাঝে আমার অনুভূতি শেয়ার করলাম।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

মায়ার পৃথিবী

মোঃ মাহফুজুর রহমান

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png


মায়ার পৃথিবী রঙিন কুয়াশা,
স্বপ্নে মোড়া মৃদু ভালবাসা।
চোখে জল, হাসিতে ব্যথা,
এখানে বেদনায় সুখের কথা।

পথের ধুলোয় জ্বলন্ত তারা,
বুকের ভেতর চুপচাপ হাহাকার।
মনের গভীর, নির্জন দ্বীপে,
ভেসে বেড়ায় স্মৃতিরা নিঃশব্দ সীথে।

বসে আছি ছায়ায় ছায়ার মতো,
দূর কুয়াশায় হারায় আলো।
কে যেন ডাক দেয়, নামে নাই,
অচেনা সেই মায়াবী ছায়া ভাই।

হৃদয়ের জানালায় ঢুকে পড়ে,
কোনো এক ফেলে আসা দিনের ঘোরে।
এক ফোঁটা মায়া, এক চিলতে শীতলতা,
নিবু নিবু শিখায় ফিরে আসা।

পৃথিবীটা যেন আয়নার মতো,
ভাঙে, জোড়া লাগে, দাগ রেখে যায়।
চেনা মুখও অচেনা হয়ে
মায়ার চাদরে ঘুমিয়ে পড়ে।

কাঁদে শিশির, হাসে বৃষ্টি,
চোখে বাজে এক নিঃশব্দ সঙ্গীত।
মায়ার জাল বুনে চলে অনন্ত,
ছুঁতে গেলে হয় যেন হারায় অন্ত।

তবু তৃষ্ণা, তবু আহ্বান,
মায়ার পৃথিবী চির অম্লান।
ভুলে গিয়ে বাস্তবের ফিরি,
আমি থাকবো এই মায়ার পৃথিবীর মাঝে ।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। কবিতাটার প্রতিটি লাইন ছিল দুর্দান্ত।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 11 months ago 

মায়ার পৃথিবী নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ কবিতা পড়ে বেশ ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে খুব ভালোভাবেই সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে আপনার কাছ থেকে অসাধারণ একটি কবিতা পড়ে এর লাইনের সামজ্ঞস্যতা খুব ভালোভাবে বুঝতে পারলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64420.09
ETH 1675.09
USDT 1.00
SBD 0.41